চাকরি দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ, পিএমডি’ পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
এক্সিকিউটিভ, পিএমডি।
যোগ্যতা
সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এমফার্ম/বিইউএমএস/বিএএমএস বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম তিন বছর থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের বয়সসীমা ন্যূনতম ২৫ থেকে ৩২ বছর।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক