ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার গড়ুন
ব্র্যাক ব্যাংক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এসএমই ব্যাংকিং ডিভিশনে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম
বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এসএমই ব্যাংকিং ডিভিশন
যোগ্যতা
কোনো স্বীকৃত পাবলিক/প্রাইভেট/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে স্নাতকোত্তর উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ২ ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক