সিটিব্যাংক এন এ দিচ্ছে বহুজাতিক ব্যাংকে চাকরির সুযোগ
বহুজাতিক ব্যাংকে চাকরি প্রার্থীদের সুবর্ণ সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটিব্যাংক এন এ। ‘অ্যাসিস্টেন্ট ম্যানেজার (সি০৯)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (সিসি) পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা ২০ মে, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনে-


চাকরি চাই ডেস্ক