এইচএসবিসি ব্যাংকে এন্ট্রি লেভেল পদে চাকরির সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইচএসবিসি ব্যাংক। ‘অ্যাকাউন্ট ওপেনিং অ্যান্ড সার্ভিসিং অ্যাসোসিয়েট, হোস্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা সম্পর্কিত বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতার পাশাপাশি সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। স্বল্প সময়ে দ্রুত কাজ শিখে ফেলার সক্ষমতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্যাকেজ, বিশেষত মাইক্রোসফট এক্সেল চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং এইচএসবিসি ইউনিভার্সাল ব্যাংকিং সিস্টেমসহ (হাব) কোর ব্যাংকিং অপারেশন সম্পর্কে ধারণা থাকলে তা প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদন প্রক্রিয়া
সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের (bit.ly/2pyqPjY) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১ মে, ২০১৭ পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখুন এই লিংকের মাধ্যমে : bit.ly/2pyqPjY

চাকরি চাই ডেস্ক