ঢাকা ও চট্টগ্রামে নিয়োগ দেবে সিটি ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘কালেকশন এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
কালেকশন এক্সিকিউটিভ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব-২৯ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা ও চট্টগ্রাম।
বেতন
বেতন ১৫,০০০/-টাকা।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
৩ মে, ২০২১।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক