ঢাকায় নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র ম্যানেজার-ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর ৮ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে ও মাইক্রোসফট অফিসে বিশেষ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন করা যাবে ২৫ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক