Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ০৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৭, ০৩ জানুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ০৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৭, ০৩ জানুয়ারি ২০২৪
আরও খবর
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে গুরুত্বারোপ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
এআইয়ের ব্যবহার পরিমিত হওয়া প্রয়োজন, যাতে সৃজনশীলতা হ্রাস না পায় : রাষ্ট্রপতি
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ০৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৭, ০৩ জানুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৩০, ০৩ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৭, ০৩ জানুয়ারি ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ বুধবার (৩ জানুয়ারি) তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি দেশবাসীকে আগামী নির্বাচনে ভোট প্রদান করে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

বঙ্গভবনের ক্রেডিনশিয়াল হলে ডাকযোগে ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আসুন নিজে ভোট দিই এবং অন্যকে ভোট দানে উৎসাহিত করি।’

রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানাও পোস্টাল ব্যালটের মাধ্যমে দুপুর ১২টায় তার ভোটাধিকার প্রয়োগ করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমাদের দায়িত্ব। ভোটের মাধ্যমে জনগণ তাদের গণতান্ত্রিক রায় প্রদান করে।’

গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ভোটই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি বলেও উল্লেখ করেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি আশা করেন, সবার অংশগ্রহণে এই নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। 

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অনুচ্ছেদ ২৭ অনুযায়ী, রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন।

নিবন্ধিত ভোটার, যারা কারাবন্দি বা আইনি হেফাজতে আছেন, প্রবাসী বাংলাদেশি এবং ভোটগ্রহণ কর্মকর্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ভোটকেন্দ্রে যেতে অসমর্থ—এমন চার ধরনের ভোটাররা ডাকযোগে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে।

নির্বাচন কমিশন থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি এক আন্তমন্ত্রণালয় সভার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মাঝে প্রচার-প্রচারণার নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন ব্যক্তি যিনি ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী, তাকে একটি পোস্টাল ব্যালট পেপারের জন্য তার নির্বাচনি এলাকার রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।

এতে বলা হয়েছে, আবেদনটিতে অবশ্যই ভোটারের নাম, ডাক ঠিকানা এবং ভোটার তালিকায় ক্রমিক নম্বর থাকতে হবে।

রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টাল ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী পাবনা সদরের ভোটার।

রিটার্নিং অফিসার সময়সীমার মধ্যে তাদের প্রাপ্ত পোস্টাল ভোটগুলো বিবেচনা করবেন এবং সেই ভোটগুলো গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২৫ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংকের ঋণ ও শেয়ার জালিয়াতি : মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিএফআইইউর প্রতিবেদন
২৪ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার পর সাহাবুদ্দিনকে নিয়ে যত বিতর্ক
২৪ জুলাই ২০২৬
যে কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
১০ জুলাই ২০২৬
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি
০৯ জুলাই ২০২৬
বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
৩০ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাসের ধারক ও বাহক : রাষ্ট্রপতি
২৩ জুন ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
০৩ জুন ২০২৬
ইউএনজিএর সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
১৮ মে ২০২৬
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
১৭ মে ২০২৬
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
  2. নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
  3. আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই : সিইসি
  4. ৭০ শতাংশ নির্বাচনসামগ্রী কেনা শেষ : ইসি সচিব
  5. মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী নিখোঁজ, জিডি
  6. ৮৭ উপজেলায় ভোটগ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x