Skip to main content
NTV Online
Dektop Mobile

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • উপনির্বাচন
কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
১৩:১৫, ০৪ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৫:১২, ০৪ জানুয়ারি ২০২৩
কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
১৩:১৫, ০৪ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৫:১২, ০৪ জানুয়ারি ২০২৩
আরও খবর
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ীদের নামে গেজেট প্রকাশ
বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা
উপনির্বাচন নিয়ে জামায়াতের গুরুতর অভিযোগ, সিইসির হস্তক্ষেপ কামনা
৯ এপ্রিল যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

গাইবান্ধা-৫ উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ : ভোটারদের উপস্থিতি কম

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
১৩:১৫, ০৪ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৫:১২, ০৪ জানুয়ারি ২০২৩
কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
১৩:১৫, ০৪ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৫:১২, ০৪ জানুয়ারি ২০২৩
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আজ বুধবার ভোট দেওয়ার জন্য অপেক্ষা। ছবি : এনটিভি

আলোচিত সংসদীয় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে চলছে ভোটগ্রহণ। আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে ইভিএমে ভোট নেওয়া শুরু হয়। এরপর সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ভোটার উপস্থিতি কম। এলাকায় তীব্র শীত, ঘন কুয়াশা, আর তার সঙ্গে হিমেল হাওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এদিকে, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি তাদের।

এই আসনের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়াও  স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তায় রয়েছে পর্যাপ্ত পুলিশ, আনসার, বিজিবি ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

সাঘাটা উপজেলা ১০টি ও ফুলছড়ি উপজেলা সাতটিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে গাইবান্ধা-৫ আসন। ফুলছড়ি উপজেলায় মোট এক লাখ ১৪ হাজার ৬৭৩ জন ও সাঘাটা উপজেলায় দুই লাখ ২৫ হাজার ৭০ জন ভোটার আছেন। এরমধ্যে দুই উপজেলায় পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার এক লাখ ৭০ হাজার ১৬০ জন। 

উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু, নাহিদুজ্জামান নিশাদ নামে এক স্বতন্ত্র প্রার্থী গত ২৫ ডিসেম্বর বগুড়ায় সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

অপর চার প্রতিদ্বন্দ্বীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন। অন্যদিকে, লাঙল প্রতীকে জাতীয় পার্টি (জাপা) মনোনীত এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, কুলা প্রতীকে বিকল্পধারা মনোনীত জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান ভোটের লড়াইয়ে নেমেছেন ট্রাক প্রতীক নিয়ে। 

গত ২৩ জুলাইয়ে সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ১২ অক্টোবর এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে অনিয়মের কারণে ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ফের কমিশনের সিদ্ধান্তে আজ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এ উপনির্বাচনে ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ইভিএম ভোটগ্রহণ করার জন্য ১৪৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৯৫২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও এক হাজার ৯০৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

ফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার বেলাল হোসেন বলেন, ‘সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য দায়িত্ব পালন করছেন। সকালে শীতের প্রকোপ থাকায় ভোটার কিছু কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে।’

উপনির্বাচন গাইবান্ধা-৫ আসন

সংশ্লিষ্ট সংবাদ: উপনির্বাচন

১১ এপ্রিল ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ীদের নামে গেজেট প্রকাশ
০৭ এপ্রিল ২০২৬
৯ এপ্রিল যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
০১ এপ্রিল ২০২৬
৯ এপ্রিল বগুড়া ও শেরপুরের ২ আসনে সাধারণ ছুটি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
  2. বাবার রাজনীতির পতাকা মেয়ে আফরোজা খানম রিতার হাতে
  3. কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির ফজলুর রহমান জয়ী
  4. ধানের শীষের বিজয়ী প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের 
  5. আমরা সবাই ভাবমূর্তি সংকটে আছি : ইসি সানাউল্লাহ
  6. সাংবাদিক নীতিমালা পর্যালোচনার আশ্বাস ইসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x