Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২১:২১, ০৪ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২১:২১, ০৪ জুলাই ২০২৬
আরও খবর
এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ ও প্রচারণার নির্দেশনা
এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
বিরতির পর আজ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
বৈরী আবহাওয়ায় অংশ নিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইউনিয়ন বিএনপিনেতা বহিষ্কার

এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার, বহিষ্কার ১৭

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২১:২১, ০৪ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২১:২১, ০৪ জুলাই ২০২৬
ফাইল ছবি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ) ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) এবং কারিগরি বোর্ডে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে পরীক্ষা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ১১টি বোর্ডে মোট ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে এদিন কোনো পরিদর্শক বহিষ্কার হননি। এদিনের পরীক্ষার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে প্রতিবেদনে জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২০টি কেন্দ্রে মোট ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন। শতকরা হিসাবে অনুপস্থিতির হার ২ দশমিক ২৮ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, অসদুপায় অবলম্বনের জন্য রাজশাহী বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জনসহ মোট ৭ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

সাধারণ বোর্ডগুলোর মধ্যে সংখ্যার দিক থেকে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৪ হাজার ৪৫৬ জন এবং হারের দিক থেকে বরিশাল বোর্ডে সর্বোচ্চ ২ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহীতে ২ হাজার ৮৪৬ জন, কুমিল্লায় ১ হাজার ৯৫৬ জন, যশোরে ২ হাজার ৩৬২ জন, চট্টগ্রামে ১ হাজার ৬৯০ জন, সিলেটে ১ হাজার ২৭৬ জন, দিনাজপুরে ২ হাজার ২৫১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চিত্র

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে মোট ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২ জন, যা মোট পরীক্ষার্থীর ৬ দশমিক ১৭ শতাংশ। মাদ্রাসা বোর্ডে দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সর্বোচ্চ ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

অন‍্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ২৬৩ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৮৬ জন (অনুপস্থিতির হার ২ দশমিক ৯০ শতাংশ) এবং এখানে বহিষ্কৃত হয়েছেন ৩ জন পরীক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা নকলমুক্ত ও স্বচ্ছ রাখতে এবার মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’ খোলা হয়েছে, যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত যানজট এড়াতে পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করা হয়।

মোট ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এই লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষা না থাকার দিনগুলোতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

এইচএসসি এইচএসসি ও সমমান পরীক্ষা অনুপস্থিত বহিষ্কার
১৭ জুলাই ২০২৬
চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
১৫ জুলাই ২০২৬
এইচএসসির ভুল প্রশ্নপত্র প্রণয়নে সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে
১৫ জুলাই ২০২৬
চট্টগ্রাম ছাড়া সকল বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসির জন্য উপযোগী : মাহদী আমিন
১৫ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন মাহদী আমিন
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদিন রাজধানীতে যা যা ঘটলো
১৪ জুলাই ২০২৬
সরকারি মহিলা কলেজ ছাড়া কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়নি : কুমিল্লা বোর্ড
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক-রেল অবরোধ
১৪ জুলাই ২০২৬
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি : চার শিক্ষককে শোকজ
১৪ জুলাই ২০২৬
চাঁদপুরে সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
১৩ জুলাই ২০২৬
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বহিষ্কৃত ছাত্রলীগনেতাকে ঘিরে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ
  2. জাবির নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন
  3. জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা : রাবি ছাত্রদল
  4. ‘রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে’
  5. সাবেক ছাত্রলীগকর্মী ও রাকসু-শিবিরের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  6. তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x