Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৩৭, ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৩৭, ১৭ এপ্রিল ২০২৬
আরও খবর
স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আগামী বছর সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা হবে : ববি হাজ্জাজ
বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী-অভিভাবকরা অত্যন্ত আনন্দিত : ববি হাজ্জাজ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই : ববি হাজ্জাজ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৩৭, ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৩৭, ১৭ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর মোহাম্মদপুরে বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি আনুপাতিক হার হিসেবে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য হচ্ছে না। সরকারি স্কুলের আটজনের মধ্যে একজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে, আর বেসরকারি স্কুলের পাঁচজনে একজন বৃত্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে। বৃত্তির আনুপাতিক হার হিসেবে বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও সমান সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৬ লাখ ৪০ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে সরকারি স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৫ লাখ এবং বেসরকারি স্কুলের ৯০ হাজার। 

মোট বৃত্তি দেওয়া হবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থীকে। এর মধ্যে সরকারি স্কুলে পাবে ৬৬ হাজার শিক্ষার্থী এবং বেসরকারি স্কুলে সাড়ে ১৬ হাজার জন। বৃত্তির অনুপাত সরকারি স্কুলে ৮:১ এবং বেসরকারিতে ৫.৫:১।

প্রতিমন্ত্রী বলেন, সরেজমিনে পরিদর্শনে এসে দেখলাম পরীক্ষা কার্যক্রম সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে। দেশজুড়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনুকূল পরিবেশে পরীক্ষা দিতে পারছে। এ লক্ষ্যে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়।

ববি হাজ্জাজ বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের পাঠ্যক্রমে উৎসাহিত করার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। পাঠ্যক্রমের প্রতি উৎসাহিত করার কোনো প্রসেস আমরা বাদ দিতে চাই না। এজন্য অন্তর্বর্তী সরকারের আমলে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, সেটিও আমরা চালু রেখেছি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সকল অংশীজনের সঙ্গে আলাপ করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা আপডেট করবে সরকার। বৃত্তির অর্থের পরিমাণ এবং কত সংখ্যক শিক্ষার্থী এই সুবিধা পাবে তা নিয়েও পর্যালোচনা করা হবে। সাংবাদিকদের মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সর্বোচ্চ সমতা নিশ্চিত করে আমরা নীতিমালা প্রণয়ন করব।

পরে প্রতিমন্ত্রী বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল কেন্দ্র ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ববি হাজ্জাজ প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সংশ্লিষ্ট সংবাদ: ববি হাজ্জাজ

১৯ এপ্রিল ২০২৬
স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১৮ এপ্রিল ২০২৬
আগামী বছর সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা হবে : ববি হাজ্জাজ
১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
  2. প্রাইমারি স্কুলে ভর্তিতে নতুন যে নিয়ম বাধ্যতামূলক করল সরকার
  3. এসএসসির প্রথম দিনে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত
  4. তার চুরি, বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা
  5. ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ধর্মঘটে ববি শিক্ষকরা
  6. কারাগারে বসেই এসএসসি পরীক্ষা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x