Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
২১:৩৫, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:৪২, ২৫ অক্টোবর ২০২৫
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
২১:৩৫, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:৪২, ২৫ অক্টোবর ২০২৫
আরও খবর
১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর
এইচএসসি পাসে সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ
৪৪ জনকে নিয়োগ দেবে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন
২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

মুনতাসীর মামুনকে অব্যাহতি, বেতন-ভাতা ফেরত চায় চবি প্রশাসন

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
২১:৩৫, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:৪২, ২৫ অক্টোবর ২০২৫
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
২১:৩৫, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:৪২, ২৫ অক্টোবর ২০২৫
ড. মুনতাসীর মামুন। ফাইল ছবি

‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ থেকে ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করা হয়েছে। ২০২৩ সালের ১৫ মার্চ থেকে তার নিয়োগ বাতিল করে গত ১৯ অক্টোবর চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “২০২৫ সালের ৯ মার্চ অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ নির্বাহী কমিটির সপ্তম সভায় দুই নম্বর সিদ্ধান্ত অনুসারে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে আপনার নিয়োগ ২০২৩ সালের ১৫ মার্চ তারিখ থেকে বাতিল করা হলো। ওই তারিখের পরবর্তী আপনাকে পরিশোধিত সমুদয় অর্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরত প্রদানের জন্য অনুরোধ করা হলো।”

‎এতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভায় অনুমোদন পায় গত ১ অগাস্ট।

‎২০২৪ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির ষষ্ঠ সভার সিদ্ধান্ত অনুসারে মুনতাসীর মামুনের বক্তব্য চাওয়া হয়েছিল এবং তিনি লিখিত উত্তর দিয়েছিলেন।

‎২০২১ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম সিন্ডিকেট সভায় মুনতাসীর মামুনকে এই পদে নিয়োগ দেওয়া হয়। ২০২১ সালের ১৫ মার্চ তিনি পদে যোগ দেন এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে প্রথম শ্রেণির অধ্যাপকের সব সুযোগ-সুবিধা পেতে থাকেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগের পর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ মাসে মোট ৬০ লাখ টাকা বেতন-ভাতা নিয়েছেন। প্রতি মাসে এক লাখ ৩৯ হাজার টাকা করে নিয়েছেন। অর্থাৎ ২০২৩ সালের ১৫ মার্চ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাকে মোট ১৭ মাস ১৫ দিনের অর্থ ফেরত দিতে হবে। টাকার অঙ্কে তাকে ২৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে।

‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদটি সৃষ্টি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং স্মৃতি সংরক্ষণের জন্য। এর আগে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী এই পদে দায়িত্ব নেন। তবে ২০২০ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ওই পদবি ব্যবহার না করার নির্দেশ দেয়।

‎বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধু চেয়ার পদে উনার (মুনতাসীর মামুন) নিয়োগ বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে এবং তারিখ উল্লেখ করে এর পরে দেওয়া অর্থ ফেরত দিতে বলা হয়েছে।’

‎তবে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে মুনতাসীর মামুনের নিয়োগ কেন বাতিল করা হয়েছে এবং তাকে ঠিক কত টাকা ফেরত দিতে হবে, সে বিষয়ে অধ্যাপক শামীম কোনো মন্তব্য করেননি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি অধ্যাপক ড. মুনতাসীর মামুন নিয়োগ
১১ সেপ্টেম্বর ২০২৫
চাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা
১০ সেপ্টেম্বর ২০২৫
চাকসু নির্বাচনে শিবিরের ১০ দফা প্রস্তাব
০৩ সেপ্টেম্বর ২০২৫
চবিতে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৮
০৩ সেপ্টেম্বর ২০২৫
চবির সিন্ডিকেট সভায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবিসহ ১২ সিদ্ধান্ত
০২ সেপ্টেম্বর ২০২৫
চবিতে সংঘর্ষ : এক হাজার জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা
০২ সেপ্টেম্বর ২০২৫
চবিতে সংঘর্ষ : জরুরি বৈঠক ডেকেছে সিন্ডিকেট, মামলার প্রস্তুতি 
০১ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়ল আরও ২৪ ঘণ্টা
০১ সেপ্টেম্বর ২০২৫
চবিতে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত
০১ সেপ্টেম্বর ২০২৫
চবি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, যৌথবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
৩১ আগস্ট ২০২৫
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৬০ জনের শাস্তি
  2. এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
  3. ‘বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব’ সম্মাননা পেল নজরুল বিশ্ববিদ্যালয়
  4. পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে নতুন প্রযুক্তি
  5. অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
  6. এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤