Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
জাহিদুর রহমান
২১:১৫, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:২১, ০৬ সেপ্টেম্বর ২০২৫
জাহিদুর রহমান
২১:১৫, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:২১, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
জাবির নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
জাবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
শিক্ষার্থীদের ওপর হামলা : জাবিতে এক শিক্ষকের অবসর, ১০ জনের পদাবনতি

জাকসু নির্বাচন : ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল

জাহিদুর রহমান
২১:১৫, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:২১, ০৬ সেপ্টেম্বর ২০২৫
জাহিদুর রহমান
২১:১৫, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:২১, ০৬ সেপ্টেম্বর ২০২৫
জাকসু নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জন। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের বাকি আছে মাত্র পাঁচ দিন। প্রচারণা চলার মধ্যেই আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ‘সম্প্রীতির ঐক্য প্যানেলের’ ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক অমর্ত্য রায় জনকে জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুছে ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘটনায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ একাংশের সভাপতি অমর্ত্য রায় জনকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। পাশাপাশি সেই সময়ে রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। তবে প্যানেল হিসেবে প্রচারণার তুলনায় ব্যক্তিগত প্রচারণায় প্রাধান্য দিচ্ছেন অনেকে। পাশাপাশি নানা কৌশলে স্বতন্ত্র প্রার্থীরাও যাচ্ছেন ভোটারদের কাছে।

তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, প্যানেল দেখে নয় বরং প্রার্থীর ভাবমূর্তি এবং জুলাই অভ্যুত্থানে ভূমিকাকেই গুরুত্ব দিচ্ছেন তারা।

এদিকে নির্বাচনের পাঁচ দিন আগে আজ ইশতিহার ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ এর পাদদেশে ইশতেহার ঘোষণা করেন ছাত্রদলের ভি পি প্রার্থী শেখ সাদী। ইশতেহারে আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব নিরাপদ মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্যে, পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস গড়ার কথা বলা হয়েছে।

জাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে আটটি প্যানেল। এর মধ্যে পাঁচটি পূর্ণাঙ্গ ও তিনটি আংশিক প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।

জাকসু নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন ছাড়াও ২১টি হল সংসদে ১৫টি করে পদে লড়ছেন ৩১৫ জন। দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন জাকসু
১৮ মার্চ ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার
১৮ মার্চ ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক বরখাস্ত
১২ মার্চ ২০২৫
লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
১০ মার্চ ২০২৫
জাবিতে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ গঠন
০৭ মার্চ ২০২৫
জাবিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে পরিবেশবান্ধব ‘কার্ট গাড়ি’
০৬ মার্চ ২০২৫
বছর পেরিয়ে গেলেও জাবির আবাসিক হল ছাড়েনি অছাত্ররা
০৬ মার্চ ২০২৫
জাবির আবাসিক হল থেকে ভুয়া শিক্ষার্থী আটক
২৪ ফেব্রুয়ারি ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
২১ ফেব্রুয়ারি ২০২৫
মায়ের ভাষায় জ্ঞানচর্চা বেশি গুরুত্বপূর্ণ : জাবি উপাচার্য
১২ ফেব্রুয়ারি ২০২৫
জাবি ছাত্রদলের কমিটিতে ১৩ ছাত্রলীগকর্মী!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ
  2. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি
  3. ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  4. কথা নয়, কাজ দিয়েই জুলাইকে বাস্তবায়ন করতে হবে : জবি উপাচার্য
  5. উচ্চশিক্ষায় সহনশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
  6. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x