Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:১০, ০৯ জুলাই ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৯ জুলাই ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:১০, ০৯ জুলাই ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৯ জুলাই ২০২৫
আরও খবর
কুমিল্লায় ২৪ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস
কুমিল্লায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ
এক শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নিতে ১৭ কর্মকর্তা-কর্মচারী
বিরতির পর আজ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
‘আবহাওয়াবিদরা বলেছিলেন বৃষ্টি হবে না, তাই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত’

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:১০, ০৯ জুলাই ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৯ জুলাই ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:১০, ০৯ জুলাই ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৯ জুলাই ২০২৫

সম্প্রতি অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলামের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন।

জানা গেছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। এসব এলাকায় ১০ জুলাই অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি হওয়ায় সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কুমিল্লা শিক্ষা বোর্ড। সে সিদ্ধান্ত মোতাবেক ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এসব পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

১০ জুলাই কুমিল্লা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহজুড়ে কুমিল্লা অঞ্চলের কিছু এলাকায় নদনদীর পানি বৃদ্ধি ও শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ার ফলে ১০ জুলাইয়ের পরীক্ষাকে ঘিরে অনেক অভিভাবক ও শিক্ষার্থী দুশ্চিন্তায় ছিলেন।

এর আগে, গত ২৬ জুন সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। বোর্ডের রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

কুমিল্লা বোর্ড এইচএসসি পরীক্ষা এইচএসসি ও সমমানের পরীক্ষা

সংশ্লিষ্ট সংবাদ: এইচএসসি পরীক্ষা

০৬ আগস্ট ২০২৬
এক শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নিতে ১৭ কর্মকর্তা-কর্মচারী
২৭ জুলাই ২০২৬
বিরতির পর আজ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
০৯ জুলাই ২০২৬
কুমিল্লা বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ২৪২৭, বহিষ্কার ২০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ববিতে সংঘর্ষ, আহত ২০
  2. রাবিতে ভারতীয় মাদকসহ ছাত্রদলনেতা আটক
  3. খালেদা জিয়ার জন্মদিনে কুবি ছাত্রদলের দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ
  4. শতভাগ জিপিএ-৫, কিন্তু এসএসসির মঞ্চে নেই স্কুলের ২১৯ শিক্ষার্থী
  5. একসঙ্গে জিপিএ-৫ পেল যমজ ভাই-বোন
  6. এসএসসিতে কুমিল্লার সেরা ইভা হতে চায় মানবিক চিকিৎসক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x