Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
০০:৩৫, ২৯ জুন ২০২৫
আপডেট: ০০:৪০, ২৯ জুন ২০২৫
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
০০:৩৫, ২৯ জুন ২০২৫
আপডেট: ০০:৪০, ২৯ জুন ২০২৫
আরও খবর
বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এআইআইবি : অর্থমন্ত্রী
যুদ্ধের ব্যয় মেটাতে ট্রাম্পের দেড় লাখ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব
ফ্যামিলি কার্ডের বাজেট বরাদ্দের ফলে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী
জাবি ছাত্রী শারমীন হত্যা : স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাবিতে ৩২৩ কোটি টাকার বাজেট পাস, অবহেলিত স্বাস্থ্যখাত

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
০০:৩৫, ২৯ জুন ২০২৫
আপডেট: ০০:৪০, ২৯ জুন ২০২৫
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
০০:৩৫, ২৯ জুন ২০২৫
আপডেট: ০০:৪০, ২৯ জুন ২০২৫
শনিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৪২তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। এছাড়া গত ২০২৪-২৫ অর্থবছরের ৩৩৭ কোটি ৯০ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে। শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে ৪২তম বার্ষিক অধিবেশনে এই বাজেট পাস হয়।

বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তায় মাত্র ৪৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের মাত্র শূন্য দশমিক ১৪ শতাংশ। এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বাজেট উপস্থাপনকালে জানান, গত অর্থবছরেও এ খাতে প্রায় একই পরিমাণ অর্থাৎ ৪৫ লাখ টাকা বরাদ্দ ছিল। 

অন্যদিকে বেতন-ভাতা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে বরাদ্দ রাখা হয়েছে ১৮১ কোটি ৮৬ লাখ টাকা, যা মোট বাজেটের ৫৬ দশমিক ২৪ শতাংশ। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেবা খাতে ৭২ কোটি ৮০ লাখ টাকা (২৩ দশমিক ৩১ শতাংশ) এবং পেনশন ও অবসর সুবিধায় ৩৮ কোটি ৭৭ লাখ টাকা (১১ দশমিক ৯৯ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে। গবেষণা ও উদ্ভাবন খাতে ৯ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ হয়েছে, যা মোট বাজেটের ২ দশমিক ৮৫ শতাংশ।

বাজেটে যানবাহন ক্রয় খাতের জন্য ২ কোটি ২৮ লাখ টাকা রাখা হয়েছে। এর মধ্যে একটি মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স, একটি এসি কোস্টার এবং একটি বড় বাস ক্রয় করার পরিকল্পনা রয়েছে।

কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব জানান, বিশ্ববিদ্যালয়ের রাজস্ব তহবিলে বর্তমানে ৮০ কোটি ৩৭ লাখ টাকার ঘাটতি রয়েছে। চলতি অর্থবছর শেষে এই ঘাটতি ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেন, জাবি স্কুল ও কলেজ, গবেষণা ভাতা, নৈশভাতা, স্বাস্থ্যবিমা, গার্ড বোনাসের মতো খাতে কোনো সরকারি বরাদ্দ না থাকায় বিশ্ববিদ্যালয়কে নিজস্ব তহবিল থেকে ব্যয় করতে হচ্ছে, যা এই ঘাটতি বাড়াচ্ছে।

উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের যানবাহন রক্ষণাবেক্ষণ, জ্বালানি, রোড ট্যাক্স এবং ভাড়া বাবদও প্রতি অর্থবছরে বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে, যার বিপরীতে অভ্যন্তরীণ আয়ের কোনো উল্লেখযোগ্য উৎস নেই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাজেট স্বাস্থ্যখাত
১৮ আগস্ট ২০২৫
প্রথম দিনে জাকসু ও হল সংসদের মনোনয়ন সংগ্রহ ১৩২ জনের
২৬ জুলাই ২০২৫
জলবায়ুজনিত আর্থিক ক্ষতি বার্ষিক ২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার
১৯ জুলাই ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি
১৬ জুলাই ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ
১২ জুলাই ২০২৫
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
১০ জুলাই ২০২৫
জাবি শিক্ষার্থীর বাবা নিহত : ক্ষতিপূরণের দাবিতে ১০ বাস আটক
০৫ জুলাই ২০২৫
দায়িত্বে অবহেলা, জাবি ছাত্রদলের ১৫ নেতা অব্যাহতি
২৮ জুন ২০২৫
সিনেট অধিবেশন থেকে বের করে দেওয়া হলো জাবির তিন শিক্ষক প্রতিনিধিকে
২৮ জুন ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন জাবির দুই অধ্যাপক
২৫ জুন ২০২৫
জাবির প্রশাসনিক ভবনে তালা, ভোগান্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের সাক্ষাৎ
  2. এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  3. নজরুল বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে ১০ ভুল
  4. সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা
  5. হলগুলোতে ফ্রি-দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে কাজ শুরু করেছি : রাবি উপাচার্য
  6. ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল খুবি শিক্ষার্থী মৌমিতার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x