Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০৫, ১৫ মে ২০২৫
আপডেট: ২০:৪৯, ১৫ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০৫, ১৫ মে ২০২৫
আপডেট: ২০:৪৯, ১৫ মে ২০২৫
আরও খবর
ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় ফ্যাসিস্ট হাসিনারই : জামায়াত আমির
তিস্তা প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ
প্রয়াত এনটিভি কর্মকর্তা তাইফুর রহমান নাদভীর পরিবারকে বিমার অর্থ প্রদান
নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা

জবি শিক্ষার্থীদের আন্দোলন : যে কারণে আলোচনায় শিক্ষক নাসির উদ্দীন

এনটিভি অনলাইন ডেস্ক
২০:০৫, ১৫ মে ২০২৫
আপডেট: ২০:৪৯, ১৫ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০৫, ১৫ মে ২০২৫
আপডেট: ২০:৪৯, ১৫ মে ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে যখন রাজপথে নেমেছে তখন তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আলোচনায় উঠে এসেছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন আহমদ। শিক্ষার্থীদের কাছে তিনি কেবল একজন শিক্ষক নন, বরং বন্ধুরূপে, অভিভাবকরূপে সর্বদা সাহস জুগিয়ে যাওয়া এক ব্যক্তিত্ব। ক্যাম্পাসের যেকোনো ন্যায্য আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের প্রতি অকুণ্ঠ সমর্থন তাকে ‘শিক্ষার্থী প্রিয়’ উপাধিতে ভূষিত করেছে।

গতকাল বুধবার (১৪ মে) শিক্ষার্থীরা যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার অভিমুখে লংমার্চে অংশ নেয়, তখন পুলিশের বাধা উপেক্ষা করে প্রথম সারিতে দেখা যায় নাসির উদ্দীন আহমদকে। শিক্ষার্থীদের অধিকারের জন্য নিজের জীবন বাজি রাখতেও তিনি দ্বিধা করেননি। গুলিস্তান, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন—কোথাও পুলিশের ব্যারিকেড তাকে থামাতে পারেনি। কিন্তু কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে যখন কাঁদানে গ্যাস আর জলকামান এসে পড়ল, তখনও তিনি শিক্ষার্থীদের আগলে রাখার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত পুলিশের লাঠিচার্জে আহত হন অধ্যাপক নাসির উদ্দীন আহমদও।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করছেন। এক শিক্ষার্থী লিখেছেন, ‘যিনি ছাত্রদের প্রতিটি আন্দোলনে সবার আগে বুক-পিঠ পেতে দিয়েছেন বুলেট, বেয়নেটের সামনে... সেই পিতৃতুল্য শিক্ষক আজও থামেননি।’

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৫ মে) নাসির উদ্দীন আহমদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা গতকাল থেকে তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছে। এর আগে ইউজিসিসহ (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) বিভিন্ন মাধ্যমে সরকারকে শিক্ষার্থীদের দাবিগুলো জানানো হয়েছে। কিন্তু কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। আমি মনে করি, কোনো সরকারই শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির জন্য যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। আর সেই কারণেই আজ আমাদের বাচ্চাদের (শিক্ষার্থী) জন্য রাস্তায় নামতে বাধ্য হতে হচ্ছে।’ 

জবির এই সহযোগী অধ্যাপক আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষে পাঠদান করাই আমাদের একমাত্র দায়িত্ব নয়, বরং তাদের মধ্যে মানসিক, সামাজিক ও রাজনৈতিক বোধ জাগ্রত করাও আমাদের কর্তব্য। আর সেই দায়িত্ববোধ থেকেই আমি সবসময় তাদের পাশে থাকি।’

নাসির উদ্দীন আহমদের এই ছাত্রবান্ধব ভূমিকা নতুন নয়। ২০১৪ সালে হল উদ্ধার আন্দোলনে তিনি ত্রিশের অধিক ছররা গুলিতে আহত হয়েছিলেন। ২০১৬ সালের হল আন্দোলনেও তিনি ছিলেন শিক্ষার্থীদের অন্যতম ভরসার জায়গা।

আওয়ামী লীগের শাসনামলে এজন্য চাকরিও হারাতে হয়েছে তাকে। তবুও শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা ও সমর্থন অটুট ছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী সরকার পতনের পর চাকরি ফিরে পান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি নাসির উদ্দীন আহমদ ভিডিও সংবাদ
১৩ আগস্ট ২০২২
দৃষ্টিহীনতা যাঁদের স্বপ্ন জয়ের লক্ষ্যে বাধা হতে পারেনি
১১ আগস্ট ২০২২
জবি ছাত্রীর মাথায় ভেঙে পড়ল বিলবোর্ড
০৭ আগস্ট ২০২২
জবিতে ‘র‌্যাগ ডে’ বিদায় অনুষ্ঠান হিসেবে পালন হবে
০৪ আগস্ট ২০২২
তিন সাংবাদিককে হুমকি : জবি’র স্থগিত শাখা ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জিডি
০৪ আগস্ট ২০২২
বিদ্যুৎ সাশ্রয়ে জবিতে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস
০৩ আগস্ট ২০২২
জবি ছাত্র-ছাত্রীর পাল্টাপাল্টি অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি
০৩ আগস্ট ২০২২
জবির সেই ‘সাহসী কন্যা’ পারিসার ফোন উদ্ধার
০১ আগস্ট ২০২২
জবির উন্মুক্ত লাইব্রেরি খুলের দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
৩১ জুলাই ২০২২
ভুল কেন্দ্রে ৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী, পরীক্ষার সুযোগ দিল জবি প্রশাসন
২৯ জুলাই ২০২২
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত জবি, কেন্দ্র ৯টি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী
  2. প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে চুয়েটের নতুন উপাচার্য
  3. সচেতনতা ও সুস্থতার বার্তায় জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন
  4. হাবিপ্রবির গবেষণায় ব্লাস্ট রোগ প্রতিরোধী ধান উদ্ভাবনের সম্ভাবনা
  5. হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত
  6. ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x