Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রাবি সংবাদদাতা
২২:৫৫, ২৩ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:৫৯, ২৩ অক্টোবর ২০২৩
রাবি সংবাদদাতা
২২:৫৫, ২৩ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:৫৯, ২৩ অক্টোবর ২০২৩
আরও খবর
আবাসিকতা বাতিলের পরও হলে থাকেন রাবি হল সংসদের ২ নেতা
চিকিৎসাধীন অবস্থায় রাবির আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান আব্দুছ ছালামের মৃত্যু
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাতের আঁধারে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ছাত্রলীগ
আর্জেন্টিনার ম্যাচের দিন হল সংসদের জিএসকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএসের বিরুদ্ধে

রাবিতে ছাত্রলীগের একাংশের বিক্ষোভ অব্যাহত, ক্যাম্পাসে আসেননি নতুন সভাপতি-সম্পাদক

রাবি সংবাদদাতা
২২:৫৫, ২৩ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:৫৯, ২৩ অক্টোবর ২০২৩
রাবি সংবাদদাতা
২২:৫৫, ২৩ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:৫৯, ২৩ অক্টোবর ২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করছে ছাত্রলীগের একাংশ। ছবি : এনটিভি

দীর্ঘ সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের কমিটি করা হলেও বিষয়টি নিয়ে এখনও উত্তপ্ত গোটা ক্যাম্পাস। কমিটি ঘোষণার পর থেকেই বিক্ষোভ করে আসছিল পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়ারা, যা অব্যাহত রয়েছে। নতুন কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

এদিকে, কমিটি ঘোষণার পরেও রাবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা ক্যাম্পাসে কবে আসবেন সে বিষয়ে জানতে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা ফোন ধরেননি।

এর আগে, গত শনিবার রাতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ছাত্রলীগের একাংশ। পরদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্টে অবস্থান নেয় তারা।

দফায় দফায় বিক্ষোভ ও শোডাউন দিয়ে নতুন নেতৃত্বকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেয় ছাত্রলীগের একাংশ। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে বর্তমান সভাপতির অনুসারীকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেয়। গতকাল মধ্যরাত পর্যন্ত অবস্থানের পর আজ সোমবার (২৩ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো দলীয় টেন্টে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পাস দখলে নেয় তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, টাকার বিনিময়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। গঠনতন্ত্র না মেনে বিবাহিত ও অছাত্রদের কমিটিতে পদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ছাত্রলীগে নিষ্ক্রিয় থাকা মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি এবং বিশ্ববিদ্যালয় থেকে ড্রপআউট ও সনদ জালিয়াতি করে সন্ধ্যাকোর্সে ভর্তি হওয়া আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অবস্থান কর্মসূচি বিষয়ে নতুন কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন বলেন, ‘দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে আমরা অবস্থান করছি। এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি না দেওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাসে অবস্থান করব। নতুন কমিটির কোনো নেতাকর্মীকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।’

বর্তমান কমিটিকে বিলুপ্ত করে নতুন স্বচ্ছ ইমেজের ছাত্র নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান কাঙ্ক্ষিত পদ না পাওয়া তাওহিদুল ইসলাম দুর্জয়। নতুন কমিটিতে সহসভাপতির পদ পাওয়া এই ছাত্রলীগনেতা  বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগের সঠিক নেতৃত্ব ধরে রাখতে ছাত্রলীগের স্বচ্ছ ইমেজের নেতৃত্ব প্রয়োজন। সে লক্ষ্যেই আমরা ক্যাম্পাসে অবস্থান করে নিয়েছি যাতে করে অবাঞ্ছিত নেতৃত্ব ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি না দেওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাসে অবস্থান অব্যাহত রাখব।’

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে দুর্জয় বলেন, ‘কেন্দ্রীয় নেতারা তাদের অপকর্মগুলোর খবর জানেন না। হয়তো গোপন রেখেছিল তারা। আমরা কেন্দ্রীয় কমিটির কাছে তাদের বিরুদ্ধে প্রমাণিত অপকর্মগুলো তুলে ধরেছি। এখন তাদের নতুন সিদ্ধান্ত প্রত্যাশা করছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
১৬ জুন ২০২৬
৪৮ দেশের পতাকা দুলছে রাবির প্যারিস রোডে
১৪ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমীরা
১০ জুন ২০২৬
ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ মে ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক প্রবেশপত্রেই ২০ ভুল!
০৫ মে ২০২৬
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
০৩ মে ২০২৬
রাজনৈতিক চাপমুক্ত সাংবাদিকতা চায় তরুণ প্রজন্ম
০১ মে ২০২৬
ঘাম ঝরা শ্রমিকদের আছে শুধুই দায়িত্ব, মূল্যায়ন কম
০১ মে ২০২৬
শিক্ষার্থীদের চোখে মহান মে দিবস
২৭ এপ্রিল ২০২৬
সিগারেট খেতে নিষেধ করায় রাবিতে সিনিয়রকে মারধরের অভিযোগ
২০ এপ্রিল ২০২৬
রাকসুর প্রচারণা থেকে জীবনসঙ্গী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৬০ জনের শাস্তি
  2. এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
  3. ‘বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব’ সম্মাননা পেল নজরুল বিশ্ববিদ্যালয়
  4. পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে নতুন প্রযুক্তি
  5. অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
  6. এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤