Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩৩, ০৯ নভেম্বর ২০১৬
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩৩, ০৯ নভেম্বর ২০১৬
আপডেট: ১৮:৩৩, ০৯ নভেম্বর ২০১৬
আরও খবর
কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনে সিলেটের শিক্ষার্থীদের বিশ্বজয়
রাবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতিতে বিশেষ ছাড়ের সিদ্ধান্ত
‘এনটিভির লাইভে পুরো দেশ আবু সাঈদের ঘটনার সাক্ষী হয়েছিল’
‘ইতিহাসের দলিল হয়ে থাকবে ১৬ জুলাই এনটিভির লাইভ সম্প্রচার’
‘১৬ জুলাইয়ের বাস্তবচিত্র মানুষ দেখেছিল এনটিভির লাইভে’

রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ দাবি

ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩৩, ০৯ নভেম্বর ২০১৬
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩৩, ০৯ নভেম্বর ২০১৬
আপডেট: ১৮:৩৩, ০৯ নভেম্বর ২০১৬
রাঙামাটি শহরে আজ বুধবার পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। ছবি : এনটিভি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও নিয়োগে ‘সাম্প্রদায়িকতা’ ও ‘আঞ্চলিকতার’ অভিযোগ এনে উপাচার্য (ভিসি) ড. প্রদানেন্দু বিকাশ চাকমার অপসারণ দাবি করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

আজ বুধবার সকালে রাঙামাটি শহরে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এই দাবি জানায় সংগঠনটি।

সকালে শহরের পৌর চত্বর থেকে মিছিল শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে এবং সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাব্বির আহম্মদ।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের খাগড়াছড়ি জেলার জ্যেষ্ঠ সহসভাপতি মাঈনুদ্দিন, খাগড়াছড়ি জেলা সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর এস এম মাসুম রানা, সহসভাপতি মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, রাঙামাটি কলেজ কমিটির সভাপতি নজরুল ইসলাম, পার্বত্য শ্রমিক পরিষদের মো. ইউসুফ প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একদিন যারা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের বিরোধিতা করেছিল, তারাই এখন এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং নিয়োগের জন্য সবচেয়ে বেশি লবিং তদবির করছে। দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এদের ক্রীড়নক হিসেবেই কাজ করছেন।

বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগে একটি বিশেষ সম্প্রদায়ের বিশেষ গোষ্ঠীর প্রাধান্য এবং প্রায় সবগুলো নিয়োগ দেওয়া হচ্ছে খাগড়াছড়ি থেকে।

বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, এই দুটি প্রতিষ্ঠানের জন্য যে মনির রক্ত দিয়েছে, তাঁর পরিবারের কথা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ভুলে গেলেও পার্বত্য বাঙালিরা ভুলে যায়নি। তাই কোনো প্রকার চক্রান্ত, ষড়যন্ত্র এবং টালবাহানার পরিণাম ভালো হবে না বলেও সতর্ক করে দেন তাঁরা।

বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগে ভিসি মেধা বা যোগ্যতা নয়, সন্তু লারমা ও দেবাশীষ রায়ের সুপারিশকেই প্রাধান্য দিচ্ছে সরকার। তারা অবিলম্বে ভিসিকে অপসারণ করার দাবি জানান।

সমাবেশে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদের উচ্ছেদের ব্যাপারে এত দিন যে অলিখিত চুক্তির কথা বলছিল সন্তু লারমা, ভূমি কমিশনের মাধ্যমে তা বাস্তবায়ন করার দায়িত্ব এখন সন্তু লারমার হাতেই তুলে দিতে যাচ্ছে সরকার।

বক্তারা অবিলম্বে ভূমি কমিশন আইন বাতিল করে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকিয়ে রাখতে সরকারের কাছে জোর দাবি জানান।

সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
  2. কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনে সিলেটের শিক্ষার্থীদের বিশ্বজয়
  3. রাবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতিতে বিশেষ ছাড়ের সিদ্ধান্ত
  4. ‘এনটিভির লাইভে পুরো দেশ আবু সাঈদের ঘটনার সাক্ষী হয়েছিল’
  5. ‘ইতিহাসের দলিল হয়ে থাকবে ১৬ জুলাই এনটিভির লাইভ সম্প্রচার’
  6. ‘১৬ জুলাইয়ের বাস্তবচিত্র মানুষ দেখেছিল এনটিভির লাইভে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x