এসইউবির সমাবর্তন বুধবার
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ বুধবার। রাজধানীর বারিধারার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সমাবর্তনে রাষ্ট্রপতির পক্ষে সনদ প্রদান করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
স্প্রিং-২০১৪ থেকে ফল-২০১৫-এর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ এক হাজার ৮৫৫ জন শিক্ষার্থীকে মূল সনদপত্র দেওয়া হবে সমাবর্তনে।
এসইউবির চতুর্থ সমাবর্তনে স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও হেলথ সায়েন্স ফ্যাকাল্টির অধীনে মোট নয়টি বিভাগের শিক্ষার্থীদের হাতে এ সনদ তুলে দেওয়া হবে।

অনলাইন ডেস্ক