Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আইয়ুব আলী, ময়মনসিংহ
২২:২৫, ২৭ মার্চ ২০২২
আপডেট: ২২:৩৬, ২৭ মার্চ ২০২২
আইয়ুব আলী, ময়মনসিংহ
২২:২৫, ২৭ মার্চ ২০২২
আপডেট: ২২:৩৬, ২৭ মার্চ ২০২২
আরও খবর
বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ
ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো ১৪৪ ধারা বহাল
ময়মনসিংহের খারুয়া বাজারে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
ঈদের আমেজেও নিজ এলাকায় ব্যস্ত দিন কাটাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী
নানাবাড়ি যাচ্ছিল আড়াই বছরের রুহান, পিকআপের চাপায় গেল বাবা-ছেলের প্রাণ

শ্লীলতাহানি সাজানো নাটক, অভিযোগ ছাত্রলীগ একাংশের

আইয়ুব আলী, ময়মনসিংহ
২২:২৫, ২৭ মার্চ ২০২২
আপডেট: ২২:৩৬, ২৭ মার্চ ২০২২
আইয়ুব আলী, ময়মনসিংহ
২২:২৫, ২৭ মার্চ ২০২২
আপডেট: ২২:৩৬, ২৭ মার্চ ২০২২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাদের একাংশ। ছবি : এনটিভি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বাধীনতা ও জাতীয় দিবসে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাকৃবি শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাদের একাংশ।

আজ রোববার সকাল ১১টায়  অভিযুক্ত গ্রুপটি সংবাদ সম্মেলন করে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে মিথ্যাচার ও সাজানো নাটক মঞ্চায়ন বলে অভিহিত করেছে অপর গ্রুপের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে বাকৃবি ছাত্রলীগের এ অংশের নেতারা মিথ্যাচার ও ষড়যন্ত্রকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতা তায়েফুর রহমান রিয়াদ, রাশেদ খান মিলন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, হুমায়ন আহমেদ শোভন, লিমন খান, ইমরান সিদ্দিকী, তারিক জামান জয়, ইশরাত জাহান রিজা, জান্নাতুল নাঈম ঐশী প্রমুখ।

সংবাদ সম্মেলনে তাঁরা লিখিত অভিযোগে বলেন, ‘বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক তানজিনা শিকদার, তায়েফুর রহমান রিয়াদ সমর্থক ছাত্রীদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন করে যাতে তারা আমাদের সাথে প্রোগ্রামে না যায়। এমনকি ঘটনার দিন রাতে আন্দোলনে না যাওয়া ছাত্রীদের রুম থেকে বের করে গণরুমে পাঠিয়ে দেবে বলেও হুমকি দিয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে ছাত্রীদের শ্লীলতাহানি ও বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়।’

অন্যদিকে বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক তানজিনা শিকদার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ ওঠেছে তা সত্য নয়। কে কী করেছে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখলেই  তা পরিষ্কার হয়ে যাবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। দুই পক্ষ থেকেই আমারা লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু পুরো বিশ্ববিদ্যালয় সিসিটিভির আওয়াভুক্ত তাই ফুটেজ দেখলেই আমারা সব বুঝতে পারব। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা সত্যিকার অর্থে দোষী হলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ মিথ্যা অভিযোগ করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে টিএসসির সামনে বেগম রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিনা শিকদারসহ কয়েকজন ছাত্রীর গায়ে হাত দেওয়া ও শ্লীলতাহানির অভিযোগের জবাবে আজ তায়েফুর রহমান রিয়াদ সমর্থকরা এই সংবাদ সম্মেলন করেন।

ছাত্রী শ্লীলতাহানি বাকৃবি ময়মনসিংহ
সর্বাধিক পঠিত
  1. প্রতিষ্ঠার পর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ভর্তি শুরু
  2. জাবির উপ-উপাচার্য হলেন শামছুল আলম ও নজরুল ইসলাম
  3. কারিগরি বোর্ডের সিএমইউ চূড়ান্ত পরীক্ষা শুরু ২৮ জুন
  4. শর্ত পূরণে ব্যর্থ ১৪৭ ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ, ভর্তি বন্ধের হুঁশিয়ারি
  5. সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’
  6. চাকরি পেতে চাইলে সিভিতে যে ভুলগুলো করবেন না

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x