Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৩:৪৫, ১২ মার্চ ২০২২
আপডেট: ১৩:৪৯, ১২ মার্চ ২০২২
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৩:৪৫, ১২ মার্চ ২০২২
আপডেট: ১৩:৪৯, ১২ মার্চ ২০২২
আরও খবর
ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি
প্রধানমন্ত্রী ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ কর্মসূচি উদ্বোধন করবেন আজ
ঢাবির এমপিএইচআরএম প্রোগ্রামের ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ঢাবিতে আজ বড় পর্দায় দেখানো হবে না আর্জেন্টিনার ম্যাচ
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

শতবর্ষের মিলনমেলায় ঢাবির সাবেক শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৩:৪৫, ১২ মার্চ ২০২২
আপডেট: ১৩:৪৯, ১২ মার্চ ২০২২
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৩:৪৫, ১২ মার্চ ২০২২
আপডেট: ১৩:৪৯, ১২ মার্চ ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শনিবার সকাল ১০টায় সাবেক শিক্ষার্থীদের মিলনমেলার উদ্‌বোধন হয়। ছবি : এনটিভি

বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। সকাল থেকে সে মাঠে প্রবেশ করছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। কেউ দলে দলে, আবার কেউ আসছেন পরিবার নিয়ে। কেননা দিনটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা।

আজ শনিবার সকাল ১০টায় এ মিলনমেলার উদ্‌বোধন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মিলনমেলার উদ্‌বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মতিউল ইসলাম ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনা অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, মহাসচিব রঞ্জন কর্মকারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যেরা উপস্থিত ছিলেন।

এ সময় শতবর্ষের মিলনমেলা উপলক্ষ্যে সকাল ১০টা ৫০ মিনিটে প্রকাশিত গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন ও ঢাবির ১০০ শিল্পীর ১০০ ছবিতে চিত্র প্রদর্শনী উদ্‌বোধন হয়।

দুপুর ১২টা ২০ মিনিটে ‘বাংলাদেশের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ জন গুণীজনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিন সংগীত পরিবেশন করবেন।

এর আগে মিলনমেলা উপলক্ষ্যে করা এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বলেন, ‘শতবর্ষে বিশ্ববিদ্যালয় যেখানে পৌঁছানোর কথা ছিল, সেখানে আসতে পারেনি। আমরা দেখেছি—বিশ্বের এক হাজার বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে আমাদের ঢাবি নেই। বিশ্ববিদ্যালয়কে ১০০ র‍্যাংকিংয়ের ভেতরে আনতে আমাদের সংগঠন কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাড়লেও সেগুলোর ধারণক্ষমতা ও সক্ষমতা বাড়েনি। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ৬০-৭০ শতাংশ শিক্ষার্থী অর্থাভাবে যথাযথভাবে তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না। অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাদের জন্য কাজ করবে।’

এ কে আজাদ আরও বলেন, ‘আমরা বছরে সাড়ে তিন কোটি থেকে চার কোটি টাকা বৃত্তি প্রদান করি। বিশ্ববিদ্যালয়ের রিসার্চের জন্য যে বাজেট প্রয়োজন, সে পরিমাণ বাজেট সরকার থেকে আসছে না। আমরা সেখানে অনুদান দিতে চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয় মিলনমেলা

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়

২৭ জুলাই ২০২৬
ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি
০৭ জুলাই ২০২৬
ঢাবিতে আজ বড় পর্দায় দেখানো হবে না আর্জেন্টিনার ম্যাচ
০১ জুলাই ২০২৬
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থামবে না মেট্রোরেল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বহিষ্কৃত ছাত্রলীগনেতাকে ঘিরে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ
  2. জাবির নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন
  3. জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা : রাবি ছাত্রদল
  4. ‘রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে’
  5. সাবেক ছাত্রলীগকর্মী ও রাকসু-শিবিরের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  6. কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তরের নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x