Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
ফজলে এলাহী, রাঙামাটি
১৪:০০, ১৯ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৪:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২২
ফজলে এলাহী, রাঙামাটি
১৪:০০, ১৯ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৪:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২২
আরও খবর
পানির উচ্চতা বাড়ায় শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে
সাজেকে আটকেপড়া ৪২১ জনকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী
সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে

রাবিপ্রবির নতুন উপাচার্য ড. সেলিনা আখতার

ফজলে এলাহী, রাঙামাটি
১৪:০০, ১৯ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৪:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২২
ফজলে এলাহী, রাঙামাটি
১৪:০০, ১৯ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৪:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২২
নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। ছবি : এনটিভি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সেলিনা আখতার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে চার বছর মেয়াদের জন্য পাহাড়ের এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাম্মদ রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে তাকে বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার শর্তে চার বছরের জন্য এই নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. কাঞ্চন চাকমা নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানান, ম্যাডামের সাথে কথা হয়েছে। তিনি শিগগিরই যোগদান করবেন।

২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। তার মেয়াদ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুককে ভিসি নিয়োগ হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি যোগদান করেননি। এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে প্রথম প্রোভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োক্যামেস্ট্রি বিভাগের আরেক শিক্ষক প্রফেসর ড. কাঞ্চন চাকমা। গত কয়েক মাস তিনিই ভারপ্রাপ্ত ভিসি হিসেবে কাজ চালিয়ে নিচ্ছিলেন।

২০০১ সালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাসের পর এর রুটিন কাজ শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এর শ্রেণি কার্যক্রম শুরু হয় ২০১৫ সালে, শহরের শাহ উচ্চ বিদ্যালয়ের দুটি শ্রেণি কক্ষে। এর বেশ কিছুদিন পর ২০১৯ সালে রাঙামাটি-কাপ্তাই সড়কের পাশে ঝগড়াবিল এলাকায় নিজস্ব ক্যাম্পাসে ঠিকানা হয় বিশ্ববিদ্যালয়টির। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ৫টি বিভাগে ৬৮৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ৬৩.৭৩ একর জমিতে বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

ড. সেলিনা আখতার রাঙামাটি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
  1. কথা নয়, কাজ দিয়েই জুলাইকে বাস্তবায়ন করতে হবে : জবি উপাচার্য
  2. উচ্চশিক্ষায় সহনশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর
  4. প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ ঘোষণা
  5. বহিষ্কৃত ছাত্রলীগনেতাকে ঘিরে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ
  6. ‘রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x