Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রাবি সংবাদদাতা
১৮:০০, ৩১ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:০৬, ৩১ অক্টোবর ২০২১
রাবি সংবাদদাতা
১৮:০০, ৩১ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:০৬, ৩১ অক্টোবর ২০২১
আরও খবর
পরিবর্তন আসছে পুলিশের পোশাকে : স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের মনোবল শূন্য থেকে ঘুরে দাঁড়াচ্ছে : আইজিপি
বাকির টাকা চাওয়া নিয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বঙ্গবন্ধুর হত্যাকারীরা পুরো বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী

রাবি সংবাদদাতা
১৮:০০, ৩১ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:০৬, ৩১ অক্টোবর ২০২১
রাবি সংবাদদাতা
১৮:০০, ৩১ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:০৬, ৩১ অক্টোবর ২০২১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার শেখ রাসেল মডেল স্কুল উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর পরিবারকে কেন সেদিন হত্যা করল, নির্বংশ করল? কারণ যারা হত্যাকারী ছিল, তারা পুরো বাংলাদেশকেই বদলে দিতে চেয়েছিল। শুধু বঙ্গবন্ধুকে হত্যা নয়, ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটির চরিত্র ও বৈশিষ্টতার সব কিছু পাল্টে ফেলার জন্য এই অপচেষ্টা চালিয়েছে। কারণ তারা ভীনদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল। তারা ছিল একাত্তরের পরাজিত অপশক্তি।’

আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শেখ রাসেল মডেল স্কুল’ উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ডা. দীপু মনি আরও বলেন, ‘আমরা পৃথিবীতে বহু রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছি, সেখানে শুধু যে রাজনৈতিক ব্যক্তিটি থাকে, ক্ষমতা পরিবর্তনের জন্য অথবা রাজনৈতিক বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য হয়ত তাকে হত্যা করা হয়। অন্য কোথাও একজন মানুষকে সরিয়ে দেওয়ার জন্য তাঁর পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার এমন ঘটনা ইতিহাসের বিরল। বঙ্গবন্ধু যখন তাঁর স্বপ্নের বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিতে শুরু করল, ঠিক সেই সময়ে একাত্তরের অপশক্তি তাদের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের দোসরদের নিয়ে নৃশংসভাবে বঙ্গবন্ধুকে তাঁর স্বপরিবারে হত্যা করেছে।’

শেখ রাসেল সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময়ে শেখ রাসেল অন্যায়ের প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। ঘাতকরা জানতো শুধু শেখ মুজিবকে হত্যা করলেই তারা বাংলাকে পাকিস্তান বানাতে পারবে না। তারা জানতো শেখ মুজিবের বংশধর কেউ জীবিত থাকলে তাদের উদ্দেশ্য সফল হবে না। তাই তারা শিশু শেখ রাসেলকেও সেদিন হত্যা করে। কিন্তু সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা।

উদ্বোধনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও চৌধুরী মো. জাকারিয়া, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক চিত্ত রঞ্জন মিশ্র, শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ লিসাইয়া মেহজাবিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইট সংলগ্ন তিন দশমিক ৯৪ একর এলাকা জুড়ে নির্মিত হয়েছে শেখ রাসেল মডেল স্কুলের নতুন ভবন। এ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি ১১ লাখ ৮১ হাজার টাকা। ১৬টি শ্রেণিকক্ষ সম্পন্ন এই স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী একযোগে ক্লাস করতে পারবে। স্কুলটিতে আটটি ব্যবহারিক গবেষণাগার, একটি করে লাইব্রেরি, একটি কম্পিউটার-আইটি ল্যাবসহ আরও নানা সুবিধা রয়েছে।

ডা. দীপু মনি রাজশাহী
২৮ অক্টোবর ২০২৪
চাঁবিপ্রবির ভূমি অধিগ্রহণ বাতিল, গোপন রেখেছিলেন ডা. দীপু মনি
২০ আগস্ট ২০২৪
আদালতে কাঁদলেন দীপু মনি, নিশ্চুপ জয়
২০ আগস্ট ২০২৪
দীপু মনির চার দিন ও জয় পাঁচ দিনের রিমান্ডে
২০ আগস্ট ২০২৪
দীপু মনির গ্রেপ্তারের খবরে চাঁদপুরে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল
১৯ আগস্ট ২০২৪
সাবেক মন্ত্রী ডা. দীপু মনি গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
১৮ এপ্রিল ২০২৪
রেমিট্যান্স উন্নয়নের মূল চালিকাশক্তি : সমাজকল্যাণমন্ত্রী
৩০ মার্চ ২০২৪
অসাধু ব্যবসায়ীদের নজরদারিতে রাখতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন : দীপু মনি
০২ মার্চ ২০২৪
মনের দরজা-জানালা খুলতে বই পড়তে হবে : দীপু মনি
০৯ ফেব্রুয়ারি ২০২৪
প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার শুরু হবে : সমাজকল্যাণমন্ত্রী
০৯ ফেব্রুয়ারি ২০২৪
বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না, ডে কেয়ার সেন্টার হবে : সমাজকল্যাণমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের সাক্ষাৎ
  2. এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  3. নজরুল বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে ১০ ভুল
  4. সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা
  5. হলগুলোতে ফ্রি-দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে কাজ শুরু করেছি : রাবি উপাচার্য
  6. ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল খুবি শিক্ষার্থী মৌমিতার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x