Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
জাবি সংবাদদাতা
০৮:৩৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ০৮:৪৪, ০১ মার্চ ২০২১
জাবি সংবাদদাতা
০৮:৩৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ০৮:৪৪, ০১ মার্চ ২০২১
আরও খবর
জাবির নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
জাবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
শিক্ষার্থীদের ওপর হামলা : জাবিতে এক শিক্ষকের অবসর, ১০ জনের পদাবনতি

প্রশাসনের আশ্বাসে অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থীরা

জাবি সংবাদদাতা
০৮:৩৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ০৮:৪৪, ০১ মার্চ ২০২১
জাবি সংবাদদাতা
০৮:৩৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ০৮:৪৪, ০১ মার্চ ২০২১
প্রশাসনের আশ্বাসে রোববার রাত ১২টার দিকে আমরণ অনশন থেকে সরে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

আমরণ অনশন ভাঙলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে গতকাল রোববার রাত ১২টার দিকে অনশন থেকে সরে আসেন তাঁরা। এ সময় শিক্ষকেরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করান এবং শিক্ষার্থীদের দেওয়া ছয়টি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষাসহ ছয়টি দাবিতে অনশনে বসেছিলেন ওই শিক্ষার্থীরা। বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।

দাবিগুলো হলো—আগামী ২৫ মে থেকে ৩০ জুনের মধ্যে সব বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং আগামী ৭ মার্চের মধ্যে ফাইনাল পরীক্ষার রুটিন দিতে হবে, ৩০ জুলাইয়ের মধ্যে সব বিভাগের তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ করতে হবে, ৭ মার্চের মধ্যে চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসের রুটিন দিতে হবে, এ বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করে ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে আর্থিকভাবে স্বচ্ছল নন, তাঁদের আর্থিক সহায়তা দিতে হবে, ২৪ মের আগে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হলে উপরোক্ত তারিখগুলো পুনর্বিন্যাস করে দ্রুততম সময়ে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু করতে হবে।

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রিফাত এনটিভি অনলাইনকে বলেন, ‘শিক্ষকদের ওপর আমাদের আস্থা ও বিশ্বাস আছে। ছয়টি দাবি প্রশাসন মেনে নেওয়ার কথা বলেছে। শিক্ষকেরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। সমস্যা সমাধানে চেষ্টা করেছেন। আমরা আশ্বস্ত হয়ে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছি।’

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, গাণিতিক ও পদার্থবিজ্ঞানবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন, বিভিন্ন হলের প্রভোস্ট ও প্রক্টোরিয়ার টিমের সদস্যেরা।

গত ২ ফেব্রুয়ারি চূড়ান্ত পরীক্ষার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন জাবির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। একই দাবিতে মানববন্ধন করেন তাঁরা। সবশেষে পরীক্ষার দাবিতে আমরণ অনশনে শুরু করেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৩০ জুলাই ২০২৬
জাবির নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন
২১ জুলাই ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
০৫ জুলাই ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কথা নয়, কাজ দিয়েই জুলাইকে বাস্তবায়ন করতে হবে : জবি উপাচার্য
  2. উচ্চশিক্ষায় সহনশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর
  4. প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ ঘোষণা
  5. বহিষ্কৃত ছাত্রলীগনেতাকে ঘিরে ছাত্রদলের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ
  6. জাবির নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x