Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
জাবি সংবাদদাতা
১৬:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৬:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১
জাবি সংবাদদাতা
১৬:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৬:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১
আরও খবর
ডিগ্রি পরীক্ষায় নকলের দায়ে ১২ পরীক্ষার্থী বহিষ্কার
বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
‘ককরোচ’ আন্দোলনের জেরে মোদির কঠোর সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন

জাবির সব ধরনের পরীক্ষা স্থগিত

জাবি সংবাদদাতা
১৬:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৬:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১
জাবি সংবাদদাতা
১৬:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৬:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের ২৪ মে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সব বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উইকেন্ড এবং ইভিনিং প্রোগ্রামেরও সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে।’

গত বছরের ১২ জুলাই থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে অনলাইন ক্লাস শুরু হয়। ক্লাসের পাশাপাশি অনলাইনে টিউটোরিয়াল পরীক্ষা নেওয়া হয়েছে। ডিসেম্বরের ১৮ থেকে জানুয়ারির ২১ তারিখ পর্যন্ত অনলাইনে ৪৫তম ব্যাচের সম্মান শেষ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পরই স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা নেওয়ার চিন্তা করেছিল প্রসাশন। স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য মানববন্ধন ও স্মারকলিপি জমা দিয়েছিল শিক্ষার্থীরা। আজকের সিদ্ধান্তের পর সব ধরনের পরীক্ষা স্থগিত হয়ে গেল।

এর আগে গতকাল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু ও ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এসব খোলার পর বিসিএস পরীক্ষা নেওয়া হবে।’

বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনের তারিখ ও পরীক্ষার তারিখ পেছানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘করোনার কারণে বিসিএস পরীক্ষায় আবেদনের তারিখে যেসব শিক্ষার্থীর বয়সসীমা অতিক্রান্ত হয়ে যাবে তাদের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। কেউই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা

সংশ্লিষ্ট সংবাদ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২১ জুলাই ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
০৫ জুলাই ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
২১ জুন ২০২৬
জাবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৈরী আবহাওয়ায় অংশ নিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান
  2. প্রশাসনের অনুমতি ছাড়াই কুবিতে আসছেন মুফতি ফয়জুল করীম
  3. একসঙ্গে জন্ম, একসঙ্গেই সাফল্য, ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ ভাই-বোন
  4. ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫
  5. বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  6. অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামকে বুয়েটের উপ-উপাচার্য নিয়োগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x