Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
জাবি সংবাদদাতা
২২:৪০, ০৩ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৪২, ০৩ অক্টোবর ২০২১
জাবি সংবাদদাতা
২২:৪০, ০৩ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৪২, ০৩ অক্টোবর ২০২১
আরও খবর
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
জাবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
শিক্ষার্থীদের ওপর হামলা : জাবিতে এক শিক্ষকের অবসর, ১০ জনের পদাবনতি
জাবির উপ-উপাচার্য হলেন শামছুল আলম ও নজরুল ইসলাম

জাবিতে হল মসজিদে ফাটল, ভেঙে পড়ছে আস্তরণ

জাবি সংবাদদাতা
২২:৪০, ০৩ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৪২, ০৩ অক্টোবর ২০২১
জাবি সংবাদদাতা
২২:৪০, ০৩ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৪২, ০৩ অক্টোবর ২০২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত ও কামালউদ্দিন হলের মসজিদের দেয়ালগুলোতে বিশাল ফাটল এবং খসে পড়ছে ছাদের আস্তরণ। ছবি : এনটিভি

দীর্ঘ ১৮ মাস পর আগামী ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য প্রস্তুত হলগুলো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত ও কামালউদ্দিন হলের মসজিদটি পড়ে রয়েছে অনাদর আর অবহেলায়। দেয়ালগুলোতে দেখা দিয়েছে বিশাল ফাটল। খসে পড়ছে দেয়াল ও ছাদের আস্তরণ।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯০ সালে নির্মাণ হওয়ার পর এ পর্যন্ত পাঁচ বার সংস্কার করা হয় মসজিদটি। কিন্তু গত পাঁচ বছর ধরে মসজিদটি একবারও সংস্কার করেনি প্রশাসন। শিক্ষার্থীরা মসজিদ সংস্কারের জন্য দাবি তুললে নেওয়া হয়েছিল প্রাথমিক উদ্যোগ। কিন্তু সেই উদ্যোগ এখনো বাস্তবে রূপ পায়নি। দুটি হলের প্রায় এক হাজার শিক্ষার্থীসহ চারটি হলের আবাসিক শিক্ষকরা এখানে নামাজ পড়েন।

সরেজমিনে দেখা যায়, মসজিদের প্রায় সব দেয়ালে ফাটল দেখা গিয়েছে। প্রতিনিয়ত ছাদের ও দেয়ালের আস্তরণ খসে খসে পড়ছে। করোনা মহামারিসহ মসজিদটি সংস্কার না করায় এখন তেমন কেউ নামাজ পড়তে আসে না। শুধু জুমার দিন শিক্ষকসহ কয়েকজন নামাজ পড়তে আসেন। কিন্তু নামাজ পড়তে এসে সবাই থাকেন আতঙ্কে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে মসজিদের ভবন।

মসজিদের মুয়াজ্জিন ইসমাঈল হোসেন জানান, এখন তো শিক্ষার্থীরা নেই। করোনার কারণে শিক্ষকরাও আসেন না। গত শুক্রবারে কয়েকজন শিক্ষক আসেন। বন্ধের মধ্যে ছাদ থেকে আস্তরণ ভেঙে এক শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকবার এই বিষয়গুলো জানানো হয়েছে। সবাই মসজিদের ভঙ্গুর দশা সম্পর্কে জানেন। প্রশাসন দ্রুত সংস্কারে উদ্যোগ না নিলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

বর্তমানে মসজিদের দায়িত্বে থাকা শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আলী আজম তালুকদার বলেন, ‘মসজিদটি নতুন করে নির্মাণ করা হবে। হল থেকে অফিসিয়াল যেসব কাজ করতে হয় তা আমরা শেষ করে পাঠিয়েছি। এখন প্রকল্প অফিস দরপত্র আহ্বান করার মাধ্যমে কাজ শুরু করবে।’

হল খোলার পর শিক্ষার্থীরা কোথায় নামাজ পড়বে? এমন প্রশ্নের জবাবে প্রভোস্ট বলেন, ‘বিকল্প জায়গার ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে। খুব শিগগিরই বিকল্প নামাজের ব্যবস্থা করা হবে।’

মসজিদের কাজের অগ্রগতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) নাছির উদ্দিন বলেন, ‘মসজিদের নকশাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু হল সংস্কারের জন্য এই পর্যন্ত মাত্র পাঁচ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। আগামী জুনে বাকি টাকা বরাদ্দ পাব। তবে আমরা আগামী ডিসেম্বরে মসজিদ ভবনের দরপত্র আহ্বান করব। আশা করছি আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে কাজ শেষ করতে পারব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২১ জুলাই ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
০৫ জুলাই ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
২১ জুন ২০২৬
জাবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক ছাত্রলীগকর্মী ও রাকসু-শিবিরের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  2. কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তরের নির্দেশ
  3. তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
  4. এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ ও প্রচারণার নির্দেশনা
  5. ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি
  6. এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x