Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
জাবি সংবাদদাতা
১৮:৪৫, ১৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৮:৪৮, ১৬ নভেম্বর ২০২১
জাবি সংবাদদাতা
১৮:৪৫, ১৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৮:৪৮, ১৬ নভেম্বর ২০২১
আরও খবর
সড়কমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক এনসিপির
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় হামলা-লুটপাট, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
পটুয়াখালীতে সাকিল মৃধা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
জাবির সেরা ৯০ মেধাবী পেলেন ডিনস সম্মাননা

গুচ্ছ পদ্ধতির আবেদন ফি বাতিলের দাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা
১৮:৪৫, ১৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৮:৪৮, ১৬ নভেম্বর ২০২১
জাবি সংবাদদাতা
১৮:৪৫, ১৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৮:৪৮, ১৬ নভেম্বর ২০২১
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবেদন ফি বাতিল এবং মেধাক্রমের ভিত্তিতে ভর্তির দাবিতে জাবির ফটকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন। ছবি : এনটিভি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবেদন ফি বাতিল এবং মেধাক্রমের ভিত্তিতে ভর্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য জহির ফয়সালের সঞ্চালনায় বক্তারা বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবার ফি নেওয়া হচ্ছে। কিন্তু আগেই প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার ২০০ টাকা করে ফি নিয়েছিল। এটা স্পষ্টই মেধাবী নিম্নবিত্তদের গলাকাটা। অবিলম্বে গুচ্ছ পদ্ধতির বাড়তি ভর্তি ফি বাতিল করতে হবে। মেধাক্রমের ভিত্তিতে ভর্তির সুযোগ দিতে হবে।’

নাজিউল আলম নামের এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘গুচ্ছ পদ্ধতির ভর্তিতে আমাদের কোনো মেধাতালিকা প্রকাশ করা হয়নি। আমরা কীভাবে বুঝব কোথায় আবেদন করতে হবে? আমরা কোথায় যাব? প্রথমে এক হাজার ২০০ টাকা করে খরচ করে আবেদন করেছি। এখন আবার বিশ্ববিদ্যালয় ভেদে ৬০০ টাকা করে লাগবে। আমাদের ভোগান্তির শেষ কোথায়?’

ঢাকা জেলা উত্তরের ছাত্র অধিকার পরিষদের  সভাপতি জুবায়ের হোসেন জুম্মান বলেন, ‘উন্নত দেশে বিশ্ববিদ্যালয়গুলো গবেষক তৈরির জন্য কাজ করেছে। আর আমাদের দেশে সব বাণিজ্যিক শিক্ষক পেয়েছি। এরা শিক্ষা ব্যবসায়ের সঙ্গে যুক্ত হয়ে জাতিকে কলঙ্কিত করছেন। তাদের এ বৈষম্যের বিরুদ্ধে ছাত্রসমাজ মাঠে নামবে।’

জাবি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বলেন, ‘গুচ্ছ পদ্ধতির নামে শিক্ষার্থীদের গলায় ছুরি চালিয়ে টাকা আদায় করা হচ্ছে। এখন আবার দ্বিতীয়বার আবেদন করে পুনর্মূল্যায়নের নামে ভর্তি কমিটি টাকা চাচ্ছে। শিক্ষার্থীদের জীবনের এ গুরুত্বপূর্ণ সময়ে এ ধোঁয়াশা কাটাতে হবে। ভর্তির পদ্ধতি স্পষ্ট করতে হবে। নইলে ছাত্রদের অসন্তোষ দাবানলের মতো ছড়িয়ে যাবে। মানববন্ধন থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২০-২১ সেশনের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। গত ২০ অক্টোবর, ২৬ অক্টোবর ও ৩ নভেম্বর যথাক্রমে এ, বি ও সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। এরপর ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ। পুনঃনিরীক্ষণের জন্য একজন শিক্ষার্থীকে দুই হাজার টাকা খরচ করতে হবে।

মানববন্ধন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি

সংশ্লিষ্ট সংবাদ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি ২০২৬
সড়কমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক এনসিপির
২৫ জানুয়ারি ২০২৬
হেয়ারকাট প্রত্যাহার ও আমানত ফেরতের দাবিতে মানববন্ধন
২৩ ডিসেম্বর ২০২৫
রাজবাড়ীতে যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময়সীমা বাড়ল
  2. শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদায়ন
  3. জাপানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবিতে আন্তর্জাতিক সেমিনার
  4. হলদে পাখির জাতীয় পর্যায়ে সেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী
  5. পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য
  6. শিক্ষাঙ্গণ মাদক-সন্ত্রাস-ইভটিজিংমুক্ত হবে : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x