Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রাবি সংবাদদাতা
২২:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১
রাবি সংবাদদাতা
২২:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আরও খবর
রাবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতিতে বিশেষ ছাড়ের সিদ্ধান্ত
গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমা বানানো যাবে : তাজুল ইসলাম
এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে যা বললেন রাবির সাবেক উপাচার্য
মেস জীবনের ভোগান্তি দূর করবে রাবি শিক্ষার্থীর ‘মুঠোমেস’
রাবি কৃতী শিক্ষার্থী স্বীকৃতি পদক চালু, ১০ লাখ টাকা অনুদান ঘোষণা ভূমিমন্ত্রীর

এবার স্থগিত পরীক্ষা নেওয়ার আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা
২২:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১
রাবি সংবাদদাতা
২২:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির চলমান পরীক্ষায় স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির চলমান পরীক্ষায় স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের আশ্বাসে আগামী রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

কর্মসূচিতে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী তমালিকা হক বলেন, ‘২০১৯ সালের অনার্স ফাইনাল ও মাস্টার্স পরীক্ষা এখনো শেষ হয়নি। জানুয়ারিতে প্রশাসনের নির্দেশে দীর্ঘদিন বন্ধের পর পরীক্ষা শুরু হয়। কিন্তু হঠাৎ করে গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চলমান সব পরীক্ষা স্থগিতের নির্দেশ আসে। আবাসিক হল না খুলেই চলমান পরীক্ষাগুলো নেওয়ার দাবি জানাই। পরীক্ষা শেষ হওয়া আমাদের জন্য জরুরি।’

গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুজাহের আলী বলেন, ‘দীর্ঘ বন্ধের পর পরীক্ষা শুরুর নির্দেশনা পেয়ে বাধ্য হয়ে মেসে উঠেছি। আমাদের পরীক্ষাও শুরু হয়েছিল। কিন্তু হুট করে পরীক্ষা বন্ধের নির্দেশনায় পরীক্ষার প্রস্তুতি অনেকটা ব্যাহত হচ্ছে। আমরা চাই দ্রুতই প্রশাসন আমাদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করুক।’

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘অতি দ্রুত পরীক্ষা চালু চাই’, ‘দাবি মোদের একটাই, স্থগিত পরীক্ষা চালু চাই’, ‘২০১৯ সালের সকল পরীক্ষা চালু চাই’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, চলবে না চলবে না’- ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এর আগে, করোনা পরিস্থিতিতে আটকে যাওয়া বিভিন্ন বর্ষের পরীক্ষাগুলো গত ২ জানুয়ারি থেকে নেওয়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিভিন্ন বিভাগে পরীক্ষা নেওয়া শুরু হয়। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় প্রশাসন।

এদিকে, হল-ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে আগামীকাল থেকে ধারাবাহিক সাংস্কৃতিক আন্দোলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাম জোট। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৬ জুলাই ২০২৬
রাবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতিতে বিশেষ ছাড়ের সিদ্ধান্ত
১৫ জুলাই ২০২৬
গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমা বানানো যাবে : তাজুল ইসলাম
১৪ জুলাই ২০২৬
এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে যা বললেন রাবির সাবেক উপাচার্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেস থেকে ববি শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  2. জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
  3. চাকসুর চাকরি মেলায় ৫ হাজার শিক্ষার্থীর সিভি জমা
  4. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন
  5. ১০৮৫ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে বোর্ডের চূড়ান্ত নোটিশ
  6. পবিপ্রবিতে ‘ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স’ খোলার অনুমোদন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x