এইমাত্র
০১ ডিসেম্বর ২০১৮
১১:০৪
ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারবেন কি না, সেই শঙ্কা দূর করার দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের, আর তাঁরা ভোটকেন্দ্রে আসতে পারবেন কি না, তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, প্রিজাইডিং অফিসারদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান
০৯:৫১
ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি : বাংলাদেশ ৩৮৭/৬ (১১৫ ওভার)
০৯:১৯
রাজধানীর আশকোনায় তাবলিগ জামাতের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, বিমানবন্দর সড়কে যান চলাচল বিঘ্নিত
০৮:৩২
বীরপ্রতীক তারামন বিবি কুড়িগ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজেউন)
০৮:৩২
সাভারে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৩ জন দগ্ধ
এইমাত্র
৩০ নভেম্বর ২০১৮
২৩:১৮
খুলনায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম প্রভাস কুমার দত্তের বাসায় ঢুকে দুর্বৃত্তের গুলি, আহত অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি, তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা
২১:২৭
যেকোনো পরিস্থিতিতে গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট, আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত ২ ডিসেম্বরের পর : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৭:৪৮
হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের বিভিন্ন পন্থা অবলম্বন করছে বিএনপি, কোথাও আচরণবিধি লঙ্ঘন করেনি আওয়ামী লীগ : ওবায়দুল কাদের
১৭:১১
চট্টগ্রামের চাক্তাইয়ে একটি সুতার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৬:৩২
প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও তফসিল ঘোষণার পরে বিরোধীপক্ষের নেতাকর্মীদের অনবরত গ্রেপ্তার চলছে, সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন, নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো পদক্ষেপই নিচ্ছে না কমিশন : ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৩:৫৩
অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তবে ধানের শীষ প্রতীক নিয়ে তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে : ডা. জাফরুল্লাহ
১৩:৫৩
রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে মনোনয়নপত্র জমা না দিতে পারা ব্যক্তিরা নির্বাচন কমিশন ও আদালতে প্রতিকার চাইতে পারেন : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম
১১:২৫
১৫ ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে : ওবায়দুল কাদের
০৯:৪৫
ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি : বাংলাদেশ ২৫৯/৫ (৯০ ওভার)
০৯:১০
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
০৮:২৯
শরীয়তপুরের পালং বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত, ২ শ্রমিকের মৃতদেহ উদ্ধার
এইমাত্র
২৯ নভেম্বর ২০১৮
১৯:৫৫
দেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো নিবন্ধিত সবগুলো দল (৩৯টি) জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে : ইসি সচিব
১৭:৩৪
বিএনপির নেতাদের সঙ্গে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করছে ইইউ প্রতিনিধি দল।
১৬:৪০
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা স্থগিত করার ক্ষমতা হাইকোর্টের রয়েছে, সাজা স্থগিত হলেই তিনি নির্বাচন করার যোগ্য বলে বিবেচিত হবেন : হাইকোর্টের একক বেঞ্চের আদেশ
১৪:১৭
বিস্ফোরক মামলায় নরসিংদী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবীর খোকনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

Pages