এইমাত্র
১১ মার্চ ২০১৯
১৩:২৯
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদের সামান্য হাঁটাচলা করছেন, আগামীকাল আইসিইউ থেকে কেবিনে নেওয়া হবে : ডা. আবু নাসার রিজভী
১৩:২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্স শুরু
১২:২৬
রোকেয়া হলে বেলা সাড়ে ১১টা থেকে ফের ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ বন্ধ রয়েছে; হলে ছাত্রীদের বিক্ষোভ চলছে
১২:১০
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি সোনা উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা
১২:০৯
জাতীয় নির্বাচনের মতো মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে বের হতে পারেনি ডাকসু নির্বাচনও : রিজভী আহমেদ
১২:০৯
নানা অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ; কুয়েত মৈত্রী হল থেকে বস্তাভর্তি সিল মারা ব্যালট উদ্ধার, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হওয়ায় বিব্রত প্রধান রিটার্নিং কর্মকর্তা, প্রভোস্ট ড. শবনম জাহানকে অব্যাহতি, চার সদস্যের তদন্ত কমিটি গঠন, রোকেয়া হলে এক ঘণ্টা পর ভোট শুরু
১১:০০
ওয়েলিংটন টেস্ট : বাংলাদেশ ৮০/৩ (২৩) ও ২১১ ; নিউজিল্যান্ড ৪২৩ (ডি.)
১০:৫৭
কুয়েত মৈত্রী হলে ডাকসুর ভোট শুরু হবে সকাল সোয়া ১১টায়- প্রোভিসি; সিল মারা ব্যালটের অনিয়মের তদন্ত করা হবে
১০:২৬
কুয়েত মৈত্রী হলে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা মিলেছে : প্রক্টর; প্রভোস্ট ড. শবনম জাহানকে বহিষ্কার করে ড. মাহবুবা নাসরিনকে নতুন প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে
০৯:৫৯
এক ঘণ্টা পর রোকেয়া হলে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
০৯:৩৩
ডাকসু নির্বাচনে ছাত্রীদের কুয়েত মৈত্রী হলে ব্যালটভর্তি বাক্স উদ্ধারের অভিযোগ, বাইরে ছাত্রীদের বিক্ষোভ, ভোট স্থগিত, ঘটনাস্থলে প্রক্টর, সহকারী প্রক্টর ও চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস
০৮:৩৮
ওয়েলিংটন টেস্ট: প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৪৩২/৬ (৮৪.৫) বাংলাদেশ ২১১ রান
০৮:৩৭
২৮ বছর পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু, চলবে দুপুর ২টা পর্যন্ত, মোট ভোটার ৪৩ হাজার ২৫৫, ২৫টি পদের বিপরীতে প্রার্থী ২২৯, ১৮ হল সংসদে প্রার্থী ৫০৯ জন
এইমাত্র
১০ মার্চ ২০১৯
২১:৩২
প্রথম ধাপে বেসরকারিভাবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা হলেন : পঞ্চগড় সদরে আওয়ামী লীগের আমিরুল ইসলাম, হবিগঞ্জ সদরে স্বতন্ত্র মোতাত্তিরুল ইসলাম, বানিয়াচংয়ে আওয়ামী লীগের আবুল কাশেম চৌধুরী, মাধবপুরে স্বতন্ত্র মো. শাহজাহান, আজমিরীগঞ্জে আওয়ামী লীগের মর্তুজা হাসান, নবীগঞ্জে স্বতন্ত্র ফজলুল হক চৌধুরী, রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের নজরুল ইসলাম, তানোরে আওয়ামী লীগের লুৎফর হায়দার, পুঠিয়ায় আওয়ামী লীগের জি এম হীরা বাচ্চু, চারঘাটে আওয়ামী লীগের ফখরুল ইসলাম, বাগমারায় আওয়ামী লীগের অনীল কুমার সরকার, লালমনিরহাট সদরে স্বতন্ত্র কামরুজ্জামান সুজন, কালীগঞ্জে আওয়ামী লীগের মাহবুবুজ্জামান আহমেদ, পাটগ্রামে আওয়ামী লীগের রুহুল আমীন বাবুল, জামালপুরের বকশীগঞ্জে স্বতন্ত্র আব্দুর রউফ তালুকদার
১৮:৩৭
দেশের প্রয়োজনে দেশপ্রেমিক ও স্বেচ্ছাসেবী হিসেবে স্কাউটদের আত্মনিয়োগ করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আহ্বান
১৮:৩৬
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করতে সংসদে প্রস্তাব দিয়েছেন সালমান এফ রহমান
১৮:১৭
ভারতের লোকসভা নির্বাচন হবে ৭ ধাপে, প্রথমধাপে ভোট গ্রহণ ১১ এপ্রিল, ফল ঘোষণা ২৩ মে : দেশটির নির্বাচন কমিশন
১৭:৩৯
ডাকসু নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্সের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও, ছাত্রদলসহ চারটি সংগঠনের স্মারকলিপি প্রদান
১৭:০৮
কেনিয়ায় যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইনসের বিধ্বস্ত বিমানের সব আরোহী নিহত : দেশটির বিমান কর্তৃপক্ষ
১৬:১৯
এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১২ বিশিষ্টজন ও এক প্রতিষ্ঠান

Pages