এইমাত্র
১৮ মার্চ ২০১৯
২০:৫৮
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সুয়েব আহমদ (স্বতন্ত্র), জুড়ীতে এম এ মুহিদ ফারুক (স্বতন্ত্র), কুলাউড়ায় অধ্যক্ষ এ কে এম শফি আহমদ সলমান (স্বতন্ত্র), কমলগঞ্জে অধ্যাপক রফিকুর রহমান (আ.লীগ), শ্রীমঙ্গলে রনধীর কুমার দেব (আ.লীগ) ও রাজনগরে শাহাজান খান (স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এর আগে মৌলভীবাজার সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন আ.লীগের কামাল হোসেন
১৯:২৩
রাঙামাটির বাঘাইছড়িতে ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচন কর্মকর্তাসহ পাঁচজন নিহত
১৯:০১
আগামী পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার পাঠানো হবে সকালে, ভোট হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত : ইসি সচিব
১৯:০১
বিএনপি হতাশ নয়, তবে ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীরা হতভম্ব : ড. খন্দকার মোশাররফ হোসেন
১৮:২৩
বঙ্গবন্ধু দেশের নির্বাচন ব্যবস্থাকে সঠিক পথে নিয়েছিলেন, জিয়াউর রহমান এসে তা ধ্বংস করে দেন : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৭ মার্চ নিয়ে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৬:৫৯
বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের মানসিক উন্নয়নে একজন মনোবিদকে নিয়োগ দেবে বিসিবি
১৬:৫৯
নেদারল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুকধারীর হামলা, আহত বেশ কয়েকজন
১৬:৪১
উপজেলা নির্বাচনে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহী নয়, এ অবস্থা গণতন্ত্রের জন্য অশনিসংকেত : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
১৫:১৫
ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় মন্ত্রিসভায় শোকপ্রস্তাব গৃহীত
১২:১০
অসুস্থতার জন্য আদালতে হাজির হননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, গ্যাটকো মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৭ এপ্রিল
০৮:৩০
দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত; মোট চেয়ারম্যান প্রার্থী ৩৭৭, মোট ভোটার এক কোটি ৭৯ লাখ নয় হাজার ছয়জন; ভোটকেন্দ্র সাত হাজার ৩৯টি
এইমাত্র
১৭ মার্চ ২০১৯
১৪:১৫
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত চার বাংলাদেশি নিহতের তথ্য দিয়েছে সরকার
১২:২৭
শিশুরা যেন উন্নত ও সুন্দর ভবিষ্যৎ পায়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার : টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:৫৪
রাজধানীর মহাখালীতে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন; নারীসহ তিনজন দগ্ধ, দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি
১১:০০
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন
০৮:২৭
শেখ হাসিনার নেতৃত্বেই বাস্তবায়ন করা হবে জাতির জনকের স্বপ্ন- মাহবুব-উল আলম হানিফ
০৮:২৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে ধানমন্ডিতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
১৬ মার্চ ২০১৯
২২:৪৪
নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
১৯:১২
সুষ্ঠু নির্বাচনী ধারা ফিরিয়ে আনতে ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে ডাকসু নির্বাচন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ডাকসু ও হল সংসদে নির্বাচিতদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৯:১১
ডাকসুকে কার্যকর করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর

Pages