এইমাত্র
০২ এপ্রিল ২০১৯
১২:০৪
অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয়, তাদের সুপ্ত প্রতিভা বিকাশে নানা পদক্ষেপ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সহানুভূতি নিয়ে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান
১১:৪১
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৯:৩৩
খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলে ৭২ ঘণ্টা ধর্মঘট শুরু, শ্রমিকদের রাজপথ–রেলপথ অবরোধ, তিন দিন চলবে চার ঘণ্টা করে
০৮:৪৬
গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান আজ দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে শপথ নেবেন
এইমাত্র
০১ এপ্রিল ২০১৯
২১:২০
আশুলিয়ার শিমুলিয়ায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু
২০:১১
ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘন করে ডাউনলিংককৃত বিদেশি টিভির মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করায় পরিবেশক সংস্থা নেশনওয়াইড মিডিয়া লিমিটেড ও জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ তথ্য মন্ত্রণালয়ের
১৯:০২
আগামীকাল সিলেট-২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন গণফোরাম নেতা মোকাব্বির খান; দলীয় সিদ্ধান্তেই শপথ নিচ্ছেন বলে জানান তিনি
১৫:২৯
ঢাকায় অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধ ও ঝুঁকিতে থাকা ভবন চিহ্নিত করতে বিশেষজ্ঞ কমিটি গঠন ও চার মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
১৫:২৯
খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলোর চিকিৎসা দেশেই সম্ভব, তাঁর ইচ্ছাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে : বিএসএমএমইউর পরিচালক
১৩:০১
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত, উদ্বিগ্ন; উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১২:৩৮
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে আসা হয়েছে
১২:২৭
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে গাড়িবহর কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে দিকে রওনা হয়েছে
১১:৫০
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হতে পারে
০৮:২২
আজ দেশের নয় হাজার ৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে; এর মধ্যে ছাত্র ছয় লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ছয় লাখ ৮৭ হাজার নয়জন
এইমাত্র
৩১ মার্চ ২০১৯
২০:৫৩
ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বিঘ্নিত : পিডিবি; দ্রুততম সময়ে স্বাভাবিক করার আশ্বাস
২০:১৬
নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব
২০:১৬
বেসরকারিভাবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হলেন : ফেনী সদরে আব্দুর রহমান (আওয়ামী লীগ), পটুয়াখালী সদরে গোলাম সরোয়ার (আওয়ামী লীগ), কলাপাড়ায় এস এম রাকিবুল আহসান (আওয়ামী লীগ), গলাচিপায় মো. শাহিন শাহ (আওয়ামী লীগ), নারায়ণগঞ্জের আড়াইহাজারে মুজাহিদুর রহমান হেলু (আওয়ামী লীগ), পিরোজপুরের নেছারাবাদে আলহাজ আব্দুল হক (স্বতন্ত্র)
১৯:২২
২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে ১৩ জুন : অর্থমন্ত্রী
১৯:০১
গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ঐক্যকে আরো সুসংহত করতে হবে : ড. কামাল হোসেন
১৯:০১
জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য ভাঙতে চেষ্টা করছে সরকার : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
