এইমাত্র
০৬ মে ২০১৯
১১:২৭
লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন, আগামীতে দেশ পরিচালনার জন্য নিজেদের যোগ্য করে প্রস্তুত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান
১১:১০
এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২.২০; মোট পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন, জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন
১০:৫৬
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন; পুলিশের দাবি, নিহতরা রোহিঙ্গা নাগরিক ও ইয়াবা কারবারি
১০:৫৬
পূর্ব সুন্দরবনের মোংলার চাঁদপাই রেঞ্জে কথিত বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব, আগ্নেয়াস্ত্র ও ট্রলার উদ্ধার
১০:৪৫
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যাওয়ার সময় পুলিশ স্টাফ কলেজের রেক্টর রওশন আরা বেগম কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, এসপি ফারজানাসহ আহত ৩
০১:০৬
রাশিয়ার মস্কোয় একটি যাত্রীবাহী বিমান জরুরী অবতরণের সময় আগুন লেগে অন্তত ১৩ জন নিহত
এইমাত্র
০৫ মে ২০১৯
১৯:১৭
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটসম্যান শাই হোপ ও জন ক্যাম্পবেল; পাকিস্তানের ফখর জামান ও ইমাম-উল হকের ৩০৪ রেকর্ড ভাঙেন তাঁরা
১৬:২৯
ড. কামাল হোসেন সভাপতি, আবদুল্লাহ আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরীকে নির্বাহী সভাপতি এবং রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের নতুন কমিটি গঠিত
১৩:৩৯
সংসদে যাওয়ার বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্তই সঠিক, সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালাতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১২:৫৯
দলের সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের
০৯:২৭
সাতক্ষীরার কালীগঞ্জে নোভা সরদার নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে; পুলিশের দাবি, সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন
০৮:৫৬
ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে তিন দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে নৌযান চলাচল শুরু হয়েছে-বিআইডব্লিউটিএ
০৮:৫৬
ময়মনসিংহের ত্রিশাল, নীলফামারীর জলঢাকা, কুমিল্লার বরুড়া ও লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচনের ভোট হচ্ছে আজ, জলঢাকায় শুধু চেয়ারম্যান পদে নির্বাচন হবে, অন্যগুলোতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে
০৮:৫৬
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে, মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু সাধারণ কাউন্সিলরের ৩৩ ও নারীদের জন্য সংরক্ষিত ১১ পদে ভোট হচ্ছে, মোট ভোটার দুই লাখ ৯৬ হাজার ৯৩৮ জন, ১২৭টি ভোটকেন্দ্রের সবগুলোতে ইভিএম ব্যবহার করা হবে
০০:২৪
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের - সংবাদ সম্মেলনে এরশাদ
এইমাত্র
০৪ মে ২০১৯
২১:৫৮
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
১৮:১৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকালের সব পরীক্ষা স্থগিত
১৪:০৯
ঘূর্ণিঝড় ‘ফণী’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে; মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে : আবহাওয়া অধিদপ্তর
১৩:৪৪
‘ফণী’র বিপদ কেটে গেছে, বিকেল ৪টার পর আশ্রয়কেন্দ্র থেকে সবাইকে ছেড়ে দেওয়া হবে, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ
১৩:৪৩
বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ১৫ মাস পর কারাগার থেকে আজ জামিনে মুক্তি পেয়েছেন
