এইমাত্র
২০ মে ২০১৯
১১:৪৪
মন্ত্রী ও সচিব যদি সৎ হন, তাহলে ওই মন্ত্রণালয়ের দুর্নীতি অর্ধেক কমে যাবে : ওবায়দুল কাদের; সবাইকে দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান
১১:৪৪
বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গণভবনে বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ
এইমাত্র
১৯ মে ২০১৯
২০:০৪
পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত, বগুড়া-৬ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকিতাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ
১৯:২৫
জঙ্গি, সন্ত্রাস ও মাদকের হাত থেকে দেশকে রক্ষা করতে সবার দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮:০৮
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া ১১ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক এক
১৭:২০
মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বণ্টন; মোস্তাফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, জুনাইদ আহমেদ পলককে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, তাজুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রী, স্বপন ভট্টাচার্যকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে
১৫:১৪
রায়ের আদেশ অমান্য করে বাঘাবাড়ী ঘি উৎপাদন ও বিপণন অব্যাহত রাখায় ১০ লাখ টাকা জরিমানা র্যাবের ভ্রাম্যমাণ আদালতের
১৪:৩৮
রূপপুর পারমাণবিক কেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পে অনিয়মের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
১৩:৩৬
মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স ১২ বছর ৬ মাস নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা হাইকোর্টের
১১:০৯
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৩০ মে
১১:০৫
আমি মানসিকভাবে সবল আছি, আরো কিছুদিন ধীরেসুস্থে কাজ করতে হবে, দেড় মাস পর পুরোপুরিভাবে কাজে মনোযোগ দিতে পারব : সচিবালয়ে কাজে যোগ দিয়ে ওবায়দুল কাদের; ঈদে যাত্রীদের ভোগান্তি হবে না, টিম কাজ করছে
১১:০০
বাংলাদেশি পাসপোর্টে জেদ্দা যাওয়ার পথে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর এনএসআই
০৮:০৩
অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল ও ন্যাশনাল পার্টির জোট
০৮:০৩
ভারতে শেষ তথা সপ্তম দফায় আজ আটটি রাজ্যের ৫৯ আসনে ভোট হচ্ছে; ফলাফল জানা যাবে ২৩ মে
এইমাত্র
১৮ মে ২০১৯
১৩:২৭
পাবনায় শহীদ বুলবুল সরকারি কলেজের শিক্ষক মাসুদুর রহমানকে মারধরের ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শামসুদ্দীন জুন্নুন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
১০:১৮
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, পাঁচজন নিহত, আহত ১০
০৯:২৮
রাজধানীর এলিফ্যান্ট রোডে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে এক নারী নিহত, আহত ছয়
০৮:০৮
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত; পুলিশের দাবি, তিনি ইয়াবা কারবারি
০৮:০৮
বান্দরবানের হলুদিয়ায় সেনাবাহিনীর প্রশিক্ষণ রেঞ্জে পরিত্যক্ত গোলা বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত, আহত ১০
০০:৩৮
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে দ্বিপাক্ষিক সিরিজ বাদে এই প্রথম কোনো শিরোপা জিতেছে বাংলাদেশ ; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
