এইমাত্র
১৩ জুন ২০১৯
১৬:৪৬
যেসব পণ্যের দাম বাড়তে পারে : সিগারেট, গুল, জর্দা, স্মার্ট মোবাইল ফোনের সেবা খরচ, আইসক্রিম, হেলিকপ্টারের ভাড়া, আমদানিকৃত গুঁড়া দুধ ও চিনি, ওষুধ, আমদানিকৃত এসি, লিফট, সেন্ডেল
১৬:২০
অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের বাকি অংশ উপস্থাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:২৫
সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; প্রস্তাবিত বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, ঘাটতি এক লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা
১৫:০৭
বিশ্বকাপ ক্রিকেট : বৃষ্টির কারণে নটিংহামের ট্রেন্টব্রিজে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের টস হতে দেরি হচ্ছে
১৪:৪৬
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন; কিছুক্ষণের মধ্যেই সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
১৪:০৬
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অফিসার পদে নিয়োগের পরীক্ষা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে হয়েছে, স্থগিত মৌখিক পরীক্ষা খুব শিগগির শুরু হবে : সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত
১৪:০৫
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাজেট-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক চলছে
১১:০৭
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল রাজধানীর একটি হাসপাতালে ভর্তি, তবে যথাসময়ে বাজেট পেশ করতে তিনি সংসদে যাবেন
এইমাত্র
১২ জুন ২০১৯
২৩:০১
বিশ্বকাপ ক্রিকেট : পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে আসরে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া
১৯:০৫
বিশ্বকাপ ক্রিকেট : পাকিস্তানের সামনে ৩০৮ রানের বড় লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া
১৭:৪৯
ঘুষ যে দেবে এবং নেবে সমান অপরাধী, উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, দুর্নীতি সমূলে উপড়ে ফেলে সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর সরকার- সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:১১
বিশ্বকাপ ক্রিকেট : টনটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের
১৫:১১
খালেদা জিয়ার দাঁতের চিকিৎসা সফলভাবে শেষ হয়েছে, তাঁর সার্বিক শারীরিক অবস্থা ভালো, স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে : মাহবুবুল হক, পরিচালক, বিএসএমএমইউ
১৫:০১
ডিআইজি মিজানের অবৈধ সম্পদ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদকে
১২:২৫
ডিআইজি মিজানের বিরুদ্ধে আগের অপরাধের তদন্ত চলছে, নতুন করে ঘুষ দেওয়ার বিষয়ে প্রমাণ পেলে ব্যবস্থা; ওসি মোয়াজ্জেম হোসেন দেশেই আছে, দ্রুত গ্রেপ্তার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১২:০১
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার প্রতিশ্রুতি রাখেনি, মিথ্যাচার করেছে, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে আছে, আগামী মাসে প্রধানমন্ত্রীর চীন সফরে এ নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী
১২:০১
ঘুষ নয়, তথ্য পাচারের অভিযোগে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে : দুদক চেয়ারম্যান
১২:০১
ঈদযাত্রায় ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত ১৮৫টি সড়ক দুর্ঘটনায় ২২১ জন নিহত ও ৬৫২ জন আহত হয়েছেন : যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ
এইমাত্র
১১ জুন ২০১৯
২১:১০
বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের ফিরতি লেগে লাওসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ, তাই দুই লেগ মিলে ১-০ গোলে জিতে কাতার বিশ্বকাপের বাছাই পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ
১৯:৫০
রাজধানীর শ্যামপুরে রাস্তার গ্যাসলাইনের পাইপ বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই ও মা আহত
