এইমাত্র
১৩ জুলাই ২০১৯
১২:১১
রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে সিএনজিচালিত অটোরিকশায় চাপা পড়ে দুজন নিহত
১১:৫৬
বন্যা আক্রান্তদের ক্ষয়ক্ষতি যেন সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:১৩
বহুমুখী পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের জন্য নয়, নিজেদের স্বার্থেই ক্ষমতার ব্যবহার করেছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৩৫
চট্টগ্রামের ফয়েজ লেকে একটি দোকানে আগুন লেগে এক কর্মচারী নিহত
০৯:২৪
নাটোরের লালপুরে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন; পুলিশের দাবি, তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী
এইমাত্র
১২ জুলাই ২০১৯
২৩:২৪
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সতর্কতা জারি করে মাইকিং
২০:২৫
স্থানীয় সরকার নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী এবং তাদের পক্ষে কাজ করা এমপি ও নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে : আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত
১৬:৫৬
যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে, কিছু লোক দেশে গণতান্ত্রিক ধারা চায় না, গণতন্ত্রকে অব্যাহত রাখার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নই সরকারের লক্ষ্য : উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:৫৩
প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদকে পূর্ণ মন্ত্রী এবং ফজিলাতুন নেসাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ, প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, কাল সন্ধ্যা ৭টায় শপথ
১২:৫৪
বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে : দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী
এইমাত্র
১১ জুলাই ২০১৯
২২:১৪
বিশ্বকাপ ক্রিকেট : অস্ট্রেলিয়াকে সহজে আট উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে ইংল্যান্ড
১৯:৩২
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন
১৯:১২
বিশ্বকাপ ক্রিকেট : দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের সামনে ২২৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া
১৭:০৬
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে ফৌজদারি মামলা করেছেন গ্রামীণ টেলিকমের এক কর্মী
১৭:০৬
এবার সাবেক স্বামী পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সংগীতশিল্পী মিলা
১৭:০২
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জয়ী বিএনপির সাংসদ গোলাম মো. সিরাজের শপথ গ্রহণ
১৫:৩৬
মন্ত্রিসভায় আসছেন ফজিলাতুন্নেছা ইন্দিরা, মন্ত্রী হচ্ছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, আগামী শনিবার সন্ধ্যায় শপথ : মন্ত্রিপরিষদ সচিব
১৫:০৪
টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া
১৩:৩৭
বিনা দোষে তিন বছর জাহালমের কারাভোগের ঘটনায় দুদকের দায় স্বীকার, হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা
১৩:০৬
আওয়ামী লীগের সামনে কঠিন চ্যালেঞ্জ, সরকারকে কোণঠাসা করতে ও বিপদে ফেলতে তৎপরতা চালাচ্ছে বিরোধী পক্ষ- ওবায়দুল কাদের
