এইমাত্র
২৯ জুলাই ২০১৯
২২:৩৩
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি করছে বিএনপি, দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল
২০:৩৩
ঢাকা মেডিকেলে রিতা নামের আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু, এ নিয়ে চলতি মৌসুমে এ মেডিকেলে মারা গেছে সাত ডেঙ্গু রোগী
১৮:১৩
ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং মামলায় সিলেটের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল মজুমদারের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ
১৬:৩৮
১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি স্থগিতের বিষয়ে হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত
১৪:৫০
ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যাওয়া জামাল-৫ লঞ্চ বরিশালের মুলাদীর চরে ১৩ ঘণ্টা ধরে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে আটকা; খাদ্য সংকট, উদ্ধার অভিযানের উদ্যোগ নেই
১৩:১১
ডেঙ্গু রোগীর পরীক্ষার জন্য প্রাইভেট হাসপাতালে ৫০০ টাকার বেশি যেন নিতে না পারে, তা তদারকি করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
১৩:০৫
প্রিয়া সাহা নিশ্চয়ই কারো ইন্ধনে এ কাজ করেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : ওবায়দুল কাদের; ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ৩১ জুলাই এবং ২ ও ৩ আগস্ট সারা দেশে পরিচ্ছন্ন অভিযান চালাবে আওয়ামী লীগ
১২:৪৬
৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে দুদকে হাজির করা হয়েছে
১২:১৪
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ২০
১০:৩৯
জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
০৯:৪৬
রাজধানীর হাজারীবাগে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত; র্যাবের দাবি, নিহত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী
০৯:১৮
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত
এইমাত্র
২৮ জুলাই ২০১৯
২২:২৩
কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেট হেরেছে বাংলাদেশ; তাই এক ম্যাচ বাকি থাকতেই ২-০তে সিরিজ হেরেছে লাল-সবুজের দল
১৮:৪২
কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার সামনে ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
১৪:৩৪
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
১৩:১৮
বাজারের পাস্তুরিত দুধে কমবেশি অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে : হাইকোর্ট
১২:৫৩
দুদকের চাওয়া আয়কর রিটার্ন সংক্রান্ত নথি নিয়ে কমিশনে হাজির সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহা
১২:২৪
ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ওবায়দুল কাদের
১১:০৯
সাভারের ধলেশ্বরীর শাখা নদীতে নিখোঁজ রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন ছাত্রের মধ্যে আকাশ নামের একজনের লাশ উদ্ধার
০৮:১৬
নোয়াখালীর চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত, আহত ১৯
