এইমাত্র
২৫ আগস্ট ২০১৯
১৩:৩৪
জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ এনামুল হক, আহমেদ কবীর ওএসডি
১৩:৩১
বিয়ের কাবিননামায় ‘কুমারী’ শব্দ উঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
১৩:১৬
সুন্দরবনের ১০ কিলোমিটার বিপজ্জনক এলাকায় কোনো প্রকার শিল্পকারখানা স্থাপন করা যাবে না : হাইকোর্ট
১২:৪১
বিদেশ পাঠানোর আগে শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার
১১:০৪
বৃহস্পতিবারের মধ্যে পঞ্চম সংশোধনী সংক্রান্ত মুন সিনেমা হলের জমি রেজিস্ট্রি করার নির্দেশ আপিল বিভাগের
১০:৫৫
অর্থ পাচারের ঘটনায় মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
এইমাত্র
২৪ আগস্ট ২০১৯
২১:০৩
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে সরকার, প্রত্যাবাসনে মিয়ানমারের দেওয়া ফর্মুলার কাছে নতি স্বীকার করছে তারা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
১৫:১০
ফরিদপুর সদরের ধুলদিতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
১১:২৯
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত, মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন, গার্ড অব অনার প্রদান
১১:০১
কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নাগরিক নিহত; পুলিশের দাবি, নিহতরা যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি
০৯:১৭
২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে আনা হবে : বনানীতে আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের
০৮:০৪
‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজনের আগুন নেভাতে সেনাবাহিনী তলব করেছে ব্রাজিল
০৮:০৪
উত্তর কোরিয়া আবারও দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে
০৭:৩২
চুয়াডাঙ্গার আমীরপুরে হাসান নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করে পালানোর সময় ‘খুনি’ আকবরকে পিটিয়ে হত্যা করেছে জনতা
এইমাত্র
২৩ আগস্ট ২০১৯
২০:৪৯
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ আর নেই, তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:৪৫
জন্মাষ্টমী উৎসবকে কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ; বঙ্গভবনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
১২:৪৫
রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যকরে শক্ত হবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী; আন্তর্জাতিক কমিশন গঠনের ইঙ্গিত
এইমাত্র
২২ আগস্ট ২০১৯
১৩:২৮
সাক্ষাৎকার নেওয়া রোহিঙ্গাদের কেউই মিয়ানমারে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেননি; সাক্ষাৎকার অব্যাহত থাকবে : শরণার্থীবিষয়ক কমিশনার আবুল কালাম
১৩:২৫
সড়ক দুর্ঘটনারোধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ১১১টি সুপারিশ সংবলিত প্রতিবেদন পেশ; সুপারিশ বাস্তবায়নে টাস্কফোর্স গঠন করা হবে : ওবায়দুল কাদের
১১:৪৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাংচিল’ উদ্বোধন করেছেন

Pages