এইমাত্র
১৮ সেপ্টেম্বর ২০১৯
১৩:৫৯
ভর্তি জালিয়াতির অভিযোগে উপাচার্য ও ডিনের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও বাম সংগঠনগুলোর, অন্য শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি
১৩:১০
জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রোহিঙ্গা প্রত্যাবাসনের গুরুত্ব তুলে ধরে জোরালো বক্তব্য রাখা হবে : পররাষ্ট্রমন্ত্রী
১১:২৬
রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএসের (এমএন লারমা) দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা
১০:৩০
গাজীপুরের কাশিমপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৯:৫৬
নারায়ণগঞ্জ সদর ও গাজীপুরের শ্রীপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন; র‍্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী
০৭:৩৯
নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে তুহিন নামে এক ব্যক্তি নিহত; র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন সন্ত্রাসী
এইমাত্র
১৭ সেপ্টেম্বর ২০১৯
১৭:২৮
একটানা ক্ষমতায় থাকার কারণেই দেশের উন্নয়ন হচ্ছে, সুফল পাচ্ছে জনগণ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৬:৪১
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারিন নামের পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু
১৬:২৭
বিমানের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:১৪
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী শোভাযাত্রায় বোমা হামলায় ২৪ জন নিহত, আহত ৩১
১২:১৫
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ানের যোগদানের স্থগিতাদেশ বাতিল করে দিয়েছেন হাইকোর্ট, যোগদানে বাধা নেই, রুল জারি
১১:৪৬
বর্তমানে হিংসা-বিদ্বেষের রাজনীতি থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও, প্রতিনিয়তই হত্যা-নির্যাতন-ধর্ষণের খবর আসছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১:৩৯
ময়মনসিংহের কেওয়াটখালীতে আন্তনগর তিস্তা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ পথে রেল চলাচল বন্ধ
এইমাত্র
১৬ সেপ্টেম্বর ২০১৯
১৬:৫০
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং নারী ও শিশুদের কল্যাণে অবদান রাখায় ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালাম স্মৃতি পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুরস্কারটি জনগণের প্রতি উৎসর্গ করেছেন তিনি
১৬:৪৫
রংপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম
১২:৩০
দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কারই যথেষ্ট নয়, একই অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও অপসারণ করা উচিত : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১২:৩০
জাতীয় পার্টিকে রংপুর-৩ আসন ছেড়ে দেওয়ার বিষয়টি আওয়ামী লীগের বিবেচনায় রয়েছে, স্থানীয়ভাবে সাংগঠনিক অবস্থা খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত : ওবায়দুল কাদের
১১:০৪
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পরের দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা; বাদ পড়েছেন সৌম্য সরকার, ইয়াসিন মিশু ও মেহেদী হাসান; দলে যুক্ত হয়েছেন রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত, আমিনুল বিপ্লব, নাঈম শেখ ও শফিউল ইসলাম
০৯:৪২
রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১; পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত
এইমাত্র
১৫ সেপ্টেম্বর ২০১৯
২২:০৪
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ

Pages