এইমাত্র
২৩ ডিসেম্বর ২০১৯
১৩:০১
বিনা কারণে ছাত্রলীগকে এ ঘটনায় জড়ানো হচ্ছে, দায়ীদের বিচার দাবি : ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য
১৩:০১
গতকাল ডাকসুতে যা ঘটেছে, তা মুক্তিযুদ্ধ মঞ্চ ও ভিপি নুরের সমস্যা, এর মধ্যে ছাত্রলীগকে জড়ানো হচ্ছে : ডাকসু এজিএস সাদ্দাম হোসাইন
১১:০৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি নুরুল হক নুরসহ ছাত্রদের ওপর হামলার ঘটনায় আহত তুহিন ফারাবীর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে : ঢাকা মেডিকেলের আবাসিক সার্জন
১০:৪৪
বৈঠকের আশ্বাসে রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সভাস্থলের ঘেরাও তুলে নিয়েছে বাঙালিদের সংগঠন চট্টগ্রাম নাগরিক পরিষদ
০৭:৫৫
নোয়াখালীর চাটখিলে মনির নামে একজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার
এইমাত্র
২২ ডিসেম্বর ২০১৯
২১:৪৩
তৃণমূল সব সময়ই সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আরো শক্তিশালী ও সংগঠিত করে তোলা হচ্ছে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ; গণভবনে বিভিন্ন জেলা থেকে আসা কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
১৭:০৬
ঢাকার দুই সিটির ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর, যাচাই-বাছাই ২ জানুয়ারি, প্রত্যাহার ৯ জানুয়ারি : প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা
১৪:০১
বনানী কবরস্থানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন
১৩:৩০
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ২৪ ডিসেম্বর ঘোষণা হতে পারে, নির্বাচনী ওয়াদা পালনই এখন বড় চ্যালেঞ্জ : ওবায়দুল কাদের
১২:৫৯
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন; দাফন করা হবে বনানী কবরস্থানে
১২:৫৮
দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার; চট্টগ্রামে নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন
১১:৩০
চট্টগ্রামের নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:০০
আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন চলছে; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন
এইমাত্র
২১ ডিসেম্বর ২০১৯
২১:৫৫
আগামীতে সব কমিটির সম্মেলন সময়মতো করা হবে- গণভবনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংগঠনের সুনাম ও ঐতিহ্য ধরে রাখার আহ্বান
১৯:৫৭
আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপি- স্থায়ী কমিটির সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল; নতুন নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে বলে প্রত্যাশা
১৩:৪২
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নতুন সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, নতুন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ড. হাছান মাহমুদ
১৩:১৮
আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনরায় নির্বাচিত
১৩:১০
আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সভাপতি শেখ হাসিনা, নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলছে
১২:৪৪
আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধন, উপদেষ্টা পরিষদের সদস্য ১০ জন থেকে বাড়িয়ে ৫১ জন করা হয়েছে, মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা
১২:১৬
গণতন্ত্রের সংকট উত্তরণে কোনো দিকনির্দেশনা দিতে পারেনি আওয়ামী লীগের কাউন্সিল, প্রধানমন্ত্রীর বক্তব্যে জনগণ হতাশ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
