এইমাত্র
২১ ফেব্রুয়ারি ২০২০
১৮:০৩
বাংলা ভাষা বলতে অনেকের মধ্যে হীনমন্যতা কাজ করে, আবার অনেকে ইংরেজির মতো করে বাংলা বলে, তাদের প্রতি শুধুই করুণা- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৭:০৩
কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদে সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহানসহ নিহত ২
১৫:৪৬
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বিএসএমএমইউতে গেছেন তাঁর পরিবারের পাঁচ সদস্য
০৯:০৬
একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে সরকার, গণতন্ত্র ফিরিয়ে আনার মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করাই আজকের দিনের শপথ : শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
০০:১০
আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি, প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন
এইমাত্র
২০ ফেব্রুয়ারি ২০২০
২০:১৯
স্বাধীনতা পুরস্কার ২০২০ ঘোষণা : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে - গোলাম দস্তগীর গাজী, মরহুম কমান্ডার (অব.) আবদুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান, চিকিৎসাবিদ্যায়- অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির, শিক্ষায় ভারতেশ্বরী হোমস, সাহিত্যে- এস এম রইজ উদ্দিন আহম্মদ, সংস্কৃতিতে- কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার
১৮:৩৩
শতকোটি টাকা লুট করা হলেও দুদক নোটিশ দেয় না, অথচ মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে– মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৭:৫৩
মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসবে, মুজিববর্ষের অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো দলকে আমন্ত্রণ জানানো হবে না – ওবায়দুল কাদের
১২:৩৬
আগামী সোমবারের মধ্যে বিটিআরসির পাওনা বাবদ এক হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ
১২:১০
অন্য ভাষার প্রয়োজন আছে, কিন্তু নিজের ভাষার মর্যাদা রাখতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ২০ গুণীজন ও একটি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তির হাতে একুশে পদক প্রদান
১১:৩৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০ গুণীজন ও এবং একটি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তির হাতে একুশে পদক দিয়েছেন
১১:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান করছেন
০৯:১৪
নারী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা
এইমাত্র
১৯ ফেব্রুয়ারি ২০২০
১৭:৫৬
বরিশাল সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ইস্যু ক্লার্ক বনী আমিনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
১৭:৩১
চট্টগ্রামের বাঁশখালী থেকে কুতুবদিয়া যাওয়ার পথে দুটি ট্রলারডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার
১৬:২৬
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক থাকছেন মাশরাফি বিন মুর্তজা : বিসিবি সভাপতি
১৫:১৩
৯ কোটি ১৬ লাখ টাকা অনিয়মের অভিযোগে দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন সরফরাজ খানকে কারাগারে প্রেরণ
১৩:১৪
ঝালকাঠিতে ২০০৫ সালে জেএমবির সিরিজ বোমা হামলা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড
১২:২৩
চীনে ছুটিতে যাওয়া কর্মীরা আড়াই মাসের মধ্যে না এলে পদ্মা সেতুর কাজ ধীর হয়ে যাবে : ওবায়দুল কাদের
১১:২৪
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন
