এইমাত্র
১৪ এপ্রিল ২০২০
০৮:০৩
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭৭৮, আক্রান্ত ১৯ লাখ ২৭ হাজার ৯১৯ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ১০১ জন
এইমাত্র
১৩ এপ্রিল ২০২০
২০:১৭
সবাইকে বাঙলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসেই বাংলা নববর্ষের আনন্দ উপভোগ করার আহ্বান, বিনা কারণে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ; দায়িত্ব পালনকালে যদি কোনো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন তাহলে পদমর্যদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পাবে, স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৭৫০ কোটি টাকা, সরকারি স্বাস্থ্যকর্মী যারা করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন তাঁদের তালিকা তৈরি হচ্ছে, তাঁদের বিশেষ সম্মানী দেওয়া হবে, এজন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে- বাঙলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী
১৯:৩২
পহেলা বৈশাখ-১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৪:৩৬
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭৭৮, আক্রান্ত ১৯ লাখ ২৭ হাজার ৯১৯ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ১০১ জন
এইমাত্র
১২ এপ্রিল ২০২০
১৮:১৫
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৩৬, আক্রান্ত ১৮ লাখ ৬৫ হাজার ১৫ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৯১৪ জন
১৮:১৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে ২৩ হাজার ৭৩৯, ইতালিতে ২০ হাজার ৪৬৫, স্পেনে ১৭ হাজার ৬২৮, ফ্রান্সে ১৪ হাজার ৯৬৭, যুক্তরাজ্যে ১১ হাজার ৩২৯, ইরানে ৪ হাজার ৫৮৫, বেলজিয়ামে ৩ হাজার ৯০৩, চীনে ৩ হাজার ৩৪১, জার্মানিতে ৩ হাজার ২০০, নেদারল্যান্ডসে ২ হাজার ৮২৩, ব্রাজিলে ১ হাজার ৩৫৫, ইন্দোনেশিয়ায় ৩৯৯, ভারতে ৩৫৮, দক্ষিণ কোরিয়ায় ২১৭, মিশরে ১৬৪, জাপানে ১৪৩, ইসরায়েলে ১১৬, পাকিস্তানে ৯৫, ইরাকে ৭৮, মালয়েশিয়ায় ৭৭, সৌদি আরবে ৬৫ ও অস্ট্রেলিয়ায় ৬১ জন
১৪:৪১
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, এ নিয়ে ৩৪ জনের মৃত্যু, নতুন করে ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৬২১ জন আক্রান্ত, সুস্থ হয়েছে আরো ৩ জন, এ নিয়ে সুস্থ হয়েছে ৩৯ জন : আইইডিসিআর
১০:৫২
ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য ৫ শতাংশ সুদে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৫২
করোনা পরিস্থিতি বিবেচনায় কষ্ট হলেও সবাইকে ঘরে থাকতে হবে, সতর্কতা ছাড়া কোনো উপায় নেই; সংবাদকর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন, সেজন্য মানুষ সচেতন হতে পারছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স
০৯:১৫
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৯ হাজার হাজার ৬৫৪, আক্রান্ত ১৭ লাখ ৯০ হাজার ২৩৪ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৪ লাখ ৯ হাজার ৪২০ জন
০৯:১৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে ২০ হাজার ৫৮৯, ইতালিতে ১৯ হাজার ৪৬৮, স্পেনে ১৬ হাজার ৯৭২, ফ্রান্সে ১৩ হাজার ৮৩২, যুক্তরাজ্যে ৯ হাজার ৮৭৫, ইরানে ৪ হাজার ৩৫৭, বেলজিয়ামে ৩ হাজার ৬০০, চীনে ৩ হাজার ৩৩৯, নেদারল্যান্ডসে ২ হাজার ৬৪৩, জার্মানিতে ২ হাজার ৮৭১, ব্রাজিলে ১ হাজার ১৪১, ইন্দোনেশিয়ায় ৩৭৩, ইসরায়েলে ৩২০, দক্ষিণ কোরিয়ায় ২১৪, ভারতে ২৮৯, জাপানে ১০৮, পাকিস্তানে ৮৬, মালয়েশিয়ায় ৭৬, অস্ট্রেলিয়ায় ৫৯ ও সৌদি আরবে ৫২ জন
০৫:৫৮
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৫১ জন, আক্রান্ত ১৭ লাখ ৮০ হাজার ৯৪৪ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৪ লাখ ৭ হাজার ৪৩০ জন
০০:১০
বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর; কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত ১২টা ১ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়
এইমাত্র
১১ এপ্রিল ২০২০
২৩:৪৬
মধ্যরাতের পর কার্যকর হতে যাচ্ছে বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি; সব প্রস্তুতি সম্পন্ন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন আইজি প্রিজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জন
২১:০৫
করোনাভাইরাসের চিকিৎসা না করায় ছয় চিকিৎসক বরখাস্ত
১৯:০৯
আজ মধ্যরাতের পর বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হবে
১৪:৫০
নতুন করে করোনায় কম আক্রান্ত হওয়া স্বস্তির খবর : স্বাস্থ্যমন্ত্রী
১৪:৫০
দেশে করোনায় আক্রান্ত আরো তিনজন সু্স্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, এ নিয়ে সুস্থের সংখ্যা ৩৬ জন : আইইডিসিআর
১৪:৩৯
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, এ নিয়ে ৩০ জনের মৃত্যু, নতুন করে ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪৮২ জন আক্রান্ত : স্বাস্থ্যমন্ত্রী
০৮:০৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, এ নিয়ে ২৭ জনের মৃত্যু, নতুন করে ৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪২৪ জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে ঢাকায় ৩৭ জন ও নারায়ণগঞ্জে ১৬ জন : আইইডিসিআর
