এইমাত্র
১৩ জুন ২০২০
১১:৫০
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:২৬
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই। আজ শনিবার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এইমাত্র
১২ জুন ২০২০
১৬:৪৭
গতানুগতিক অবাস্তব বাজেট পেশ করেছে সরকার, বাজেট জাতিকে হতাশ করেছে, মানুষের কষ্ট বাড়াবে- বিএনপির মহাসচিব
১৪:৩৭
করোনাভাইরাসে আরো ৪৬ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১০৯৫, নতুন করে শনাক্ত ৩৪৭১ জন, মোট শনাক্ত ৮১৫২৩ জন : স্বাস্থ্য অধিদপ্তর
০৮:১০
করোনাভাইরাসে আরো ৩৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১০৪৯, নতুন করে শনাক্ত ৩১৮৭ জন, মোট শনাক্ত ৭৮০৫২ জন : স্বাস্থ্য অধিদপ্তর
০৮:০৯
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৮১১ জন, আক্রান্ত ৭৫ লাখ ৯৫ হাজার ৬৪৬ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৩৮ লাখ ৪১ হাজার ৩৩১ জন
০৮:০৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে ১ লাখ ১৬ হাজার ৩৪ জন, যুক্তরাজ্যে ৪১ হাজার ২৭৯, ব্রাজিলে ৪১ হাজার ৫৮, ইতালিতে ৩৪ হাজার ১৬৭, ফ্রান্সে ২৯ হাজার ৩৪৬, স্পেনে ২৭ হাজার ১৩৬, মেক্সিকোয় ১৫ হাজার ৯৪৪, বেলজিয়ামে ৯ হাজার ৬৩৬, জার্মানিতে ৮ হাজার ৮৫১, ইরানে ৮ হাজার ৫৮৪, ভারতে ৮ হাজার ৫০১, রাশিয়ায় ৬ হাজার ৫৩২, নেদারল্যান্ডসে ৬ হাজার ৪৪, চীনে ৪ হাজার ৬৩৪, পাকিস্তানে ২ হাজার ৪৬৩, ইন্দোনেশিয়ায় ২ হাজার, মিসরে ১ হাজার ৩৭৭, জাপানে ৯২০, সৌদি আরবে ৮৫৭, ইরাকে ৪৫৭, ইসরায়েলে ৩০০, দক্ষিণ কোরিয়ায় ২৭৭, মালয়েশিয়ায় ১১৮ ও অস্ট্রেলিয়ায় ১০২ জন
এইমাত্র
১১ জুন ২০২০
১৮:১৭
আগামী অর্থবছর থেকে সব টিআইএনধারীকে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে
১৮:১৭
সরকারের দুর্নীতিকে অব্যাহত রাখার বাজেট দেওয়া হয়েছে, স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত বরাদ্দ দেওয়া হয়নি : আমীর খসরু মাহমুদ চৌধুরী
১৮:১৭
ব্যক্তি শ্রেণির করদাতারা আগামী অর্থবছরে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টে প্রতি বর্গমিটারের ওপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ,ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজের ওপর ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে প্রদর্শন করে বৈধ করতে পারবেন; এ ছাড়া ১০ শতাংশ কর প্রদান করে পুঁজিবাজারেও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখা হচ্ছে; এ ক্ষেত্রে আয়কর কর্তৃপক্ষসহ অন্য কোনো কর্তৃপক্ষ কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবেন না
১৭:০২
পুঁজিবাজারের তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করপোরেট কর হার ২.৫ শতাংশ কমিয়ে ৩২.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
১৭:০১
আয়করের ক্ষেত্রে বিভিন্ন স্তরে করের হার ৫ শতাংশ করে কমানো হয়েছে
১৭:০১
স্বাস্থ্য খাতে জিডিপির ১.৩ শতাংশ বরাদ্দের প্রস্তাব; আগামী অর্থবছরে কোভিড-১৯ মোকাবিলায়
১৭:০১
যেকোনো জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
১৬:১৯
২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ
১৬:১৮
সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা, নারীদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা
১৬:১৮
যেসব পণ্যের দাম কমছে হ্যান্ড গ্লাভস, মাস্ক, পিপিই, ওষুধ, আমদানি করা স্বর্ণ, আইসিইউ, কৃষি, যন্ত্রপাতি, চিনি
১৬:১৮
যেসব পণ্যের দাম বাড়ছে সিগারেট, চকলেট, প্যাকেটজাত খাদ্য, বাদাম, আমদানি করা মধু, আমদানি করা পোল্ট্রি শিল্পের উপকরণ, জ্যাম, জেলি, আইসক্রিম
১৫:৫৮
করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে
১৪:৩৬
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১০৪৯, নতুন করে আরো ৩১৮৭ জন আক্রান্ত, এ নিয়ে মোট ৭৮ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
