এইমাত্র
২৩ নভেম্বর ২০২০
১১:০৫
মোহামেডান স্পোর্টিং ক্লাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার বাদল রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে; দুপুর ১২টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা, এরপর রাজধানীর বাসাবোর কালীমন্দির শ্মশানঘাটে শেষকৃত্য
এইমাত্র
২২ নভেম্বর ২০২০
১৮:৫৯
রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যার ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুনকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত
১৮:৪৩
প্রথম ধাপে দেশের ২৫ পৌরসভায় ভোটগ্রহণ আগামী ২৮ ডিসেম্বর
১৮:০০
জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় আর নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক, আরো শোক জানিয়েছেন মোহামেডানের সাবেক সভাপতি এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী
১৭:৫০
জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় আর নেই
১৬:১৮
রাজধানীর মেরুল বাড্ডা থেকে গ্রেপ্তার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনিরে’র বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
১৫:৩৫
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু, এ নিয়ে মোট ছয় হাজার ৩৮৮ জনের মৃত্যু, নতুন করে দুই হাজার ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে দেশে মোট চার লাখ ৪৭ হাজার ৩৪১ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:২৬
রাজধানীর বারিধারায় একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৩:০৪
ধর্ষণের মিথ্যা অভিযোগকারী ব্লাস্ট এনজিওকর্মীর বিরুদ্ধে বিজিবির একশ কোটি টাকার মামলার তদন্ত প্রতিবেদন কক্সবাজার আদালতে দাখিল, এনজিওকর্মীর বিরুদ্ধে সমন জারি
১২:৪২
বিশ্বের বিভিন্ন দেশে অর্থপাচারে জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা ১৭ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
১১:৪০
স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই বিএনপির গণতন্ত্র : ওবায়দুল কাদের
১১:১৭
বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস সংক্রমণের আরেকটা ধাক্কা আসছে, সে ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে, সবাইকে আরো সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
২১ নভেম্বর ২০২০
১৯:৩৫
শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে : জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৯:৩৪
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে যে সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছিল, তা আজ মহীরূহ হয়ে বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে
১৫:২০
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, এ নিয়ে মোট ছয় হাজার ৩৫০ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৮৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে দেশে মোট চার লাখ ৪৫ হাজার ২৮১ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:১৩
প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়, আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না : ওবায়দুল কাদের
১১:৪২
রাজধানীর মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাসায় র্যাবের অভিযান; এক কোটি ৯ লাখ টাকা, বিদেশি মুদ্রা, আগ্নেয়াস্ত্র ও গুলি এবং আট কেজি স্বর্ণ উদ্ধার; ঢাকায় তাঁর দুই শতাধিক প্লট রয়েছে; তাঁর বিরুদ্ধে ভূমিদস্যুতা এবং স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে; অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা হবে : ব্রিফিংয়ে র্যাব
এইমাত্র
২০ নভেম্বর ২০২০
২২:৩৬
ভোলার বোরহানউদ্দিনে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত দুই, আহত ছয়
২১:৫৩
অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার ও ভুল ডোজ বিশ্বকে সামনের দিনে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করতে পারে, যার প্রভাব করোনা মহামারির চেয়েও মারাত্মক হতে পারে : ডব্লিউএইচও, এফএও এবং ওআইই-এর উচ্চ পর্যায়ের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সচেতনতা বাড়াতে ও নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারে সমন্বিত পদক্ষেপের তাগিদ
১৫:৩০
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু, এ নিয়ে মোট ছয় হাজার ৩২২ জনের মৃত্যু, নতুন করে দুই হাজার ২৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে দেশে মোট চার লাখ ৪৩ হাজার ৪৩৪ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
