এইমাত্র
২১ এপ্রিল ২০২১
১৬:৩৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯৫ জনের মৃত্যু, এ নিয়ে ১০ হাজার ৬৮৩ জনের মৃত্যু, নতুন করে ৪ হাজার ২৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৭ লাখ ৩২ হাজার ৬০ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৩১
এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা : ইসলামিক ফাউন্ডেশন
১৩:২৪
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান অসচ্ছল মানুষের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে ১০ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:০৬
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এইমাত্র
২০ এপ্রিল ২০২১
২১:৫৮
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি ও খেলাফত মজলিসের নায়েবে আমির মুফতি আহমদ আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
২০:৩২
আগামীকাল থেকে কক্সবাজার ছাড়া দেশের অন্যান্য রুটে বিমান চলাচল শুরু : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
১৯:৩৭
নারায়ণগঞ্জে হেফাজতের হরতালে সহিংসতার মামলায় মহানগর জামায়াতের আমির মঈন উদ্দিন ও সোনারগাঁয়ে রিসোর্টে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ তিন দিন করে রিমান্ডে
১৮:১৬
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে রাজধানীর বাসাবো থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ
১৬:১৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যু, এ নিয়ে ১০ হাজার ৫৮৮ জনের মৃত্যু, নতুন করে চার হাজার ৫৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট সাত লাখ ২৭ হাজার ৭৮০ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৫০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত
১২:৪১
লকডাউনের সময়সীমা ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি
১২:২৮
নাশকতার একটি মামলায় হেফাজত নেতা মামুনুল হকের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে পরবর্তী সময়ে রিমান্ড চাওয়া হবে : সিআইডির তদন্ত কর্মকর্তা
এইমাত্র
১৯ এপ্রিল ২০২১
২১:০৯
করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা মেনে সবাইকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সারের কেজি বিএনপির আমলে ছিল ৯০ টাকা, এখন ১২ টাকায় নামিয়ে এনেছে সরকার : কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
১৬:৩৪
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু, এ নিয়ে ১০ হাজার ৪৯৭ জনের মৃত্যু, নতুন করে চার হাজার ২৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট সাত লাখ ২৩ হাজার ২২১ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:১২
চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন; সন্ধ্যায় প্রজ্ঞাপন হতে পারে
১২:৩০
বিশেষজ্ঞদের পরামর্শে সারা দেশে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর চিন্তা করছে সরকার : ওবায়দুল কাদের
১১:৪৩
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর
১১:৩১
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে আদালতে তোলা হয়েছে; আদালত চত্বরে কড়া নিরাপত্তা
এইমাত্র
১৮ এপ্রিল ২০২১
১৬:২৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০২ জনের মৃত্যু, এ নিয়ে ১০ হাজার ৩৮৫ জনের মৃত্যু, নতুন করে তিন হাজার ৬৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:১২
রাজধানীর মোহাম্মদপুর থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেপ্তার
