এইমাত্র
২৭ মে ২০২১
২১:০৩
কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখের বেশি টিকা আসছে রোববার
১৭:৫৯
ফাইজারের করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর, এই টিকা ১২ বছরের বেশি বয়সী সবাই নিতে পারবে
১৫:৫৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, এ নিয়ে ১২ হাজার ৪৮০ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ২৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট সাত লাখ ৯৪ হাজার ৯৮৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৫০
রেলের মাধ্যমে দ্রুত পণ্যসেবা দিতে ব্যবস্থা নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার; চাঁপাইনবাবগঞ্জে পণ্য পরিবহণে আজ ‘ম্যাংগো স্পেশাল’ নামের বিশেষ ট্রেনের উদ্বোধন
১২:৪০
এক ইঞ্জিন ছাড়া যাত্রীবাহী অন্যান্য নৌযান সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি বিআইডব্লিউটিএর
এইমাত্র
২৬ মে ২০২১
১৬:৩৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু, এ নিয়ে ১২ হাজার ৪৫৮ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৪৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট সাত লাখ ৯৩ হাজার ৬৯৩ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৫১
নোয়াখালীর ভাসানচর এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ট্রলারডুবির ঘটনায় ১২ জনকে উদ্ধার করেছে বিমান বাহিনী, উদ্ধার অভিযান অব্যাহত : আইএসপিআর
১৫:২৩
পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন থেকে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত
১৩:১৫
ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী উদ্ধার ও ত্রাণ সহায়তায় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রস্তুত, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার, নৌবাহিনীর ১৮টি যুদ্ধ জাহাজ ও বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে : আইএসপিআর
১২:২৬
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে; ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী
১০:৫৯
ভারতের ওড়িশার বালেশ্বরের দক্ষিণে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র আঘাত, গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার; ওড়িষার দিঘা, মন্দারমনি ও শঙ্করপুর এলাকায় জলোচ্ছ্বাস, বিভিন্ন স্থানে ভূমিধস, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ২০ লাখ মানুষকে; কলকাতায় টর্নেডোর সতর্কতা; ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব থেকে বাংলাদেশ ঝুঁকিমুক্ত : আবহাওয়া অধিদপ্তর, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল; সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ, শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ, পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক যান
এইমাত্র
২৫ মে ২০২১
২১:৫৭
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ১০৩ রানে জিতেছে বাংলাদেশ, তাই লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সাফল্য পেল বাংলাদেশ, এই জয়ে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে বাংলাদেশ
১৭:৪৭
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার সামনে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
১৭:২৫
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম
১৭:০৩
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর
১৬:৪৮
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ : বিআইডব্লিউটিএ
১৬:২৮
ইসলামি বক্তা মুফতি আমির হামজা রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে
১৬:১২
বৃষ্টির কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে আপাতত বন্ধ
১৫:৩৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু, এ নিয়ে ১২ হাজার ৪৪১ জনের মৃত্যু, নতুন করে ১ হাজার ৬৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
এইমাত্র
২৪ মে ২০২১
১৬:২৯
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, এ নিয়ে ১২ হাজার ৪০১ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৪৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৭ লাখ ৯০ হাজার ৫২১ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
