এইমাত্র
১৫ জুলাই ২০২১
১৩:১৩
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ : প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ঢাকায় ৪০-৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩-৩৭ টাকা; খাসির চামড়া ১৫-১৭ টাকা এবং বকরির চামড়া ১২-১৪ টাকা
১২:৩৯
টিকা নেওয়ার বয়সসীমা ১৮ বছর করার চিন্তা করছে সরকার, হাসপাতালগুলোর আইসিইউ ও সাধারণ বেডের ৭৫ শতাংশই করোনা রোগী ভর্তি, এখনও ৪৫ লাখ টিকা রয়েছে, এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে অ্যাস্ট্রাজেনেকার আরও ২৯ লাখ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
১১:২০
করোনা পরিস্থিতি অনুকূল হলে পরীক্ষার নম্বর ও সময় কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ এবং এইচএসসি ডিসেম্বরের প্রথম সপ্তাহ : শিক্ষামন্ত্রী
০৮:৩৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ নামকরণের প্রথম প্রণেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এইমাত্র
১৪ জুলাই ২০২১
১৭:২৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২১০ জনের মৃত্যু, এ নিয়ে ১৭ হাজার ৫২ জনের মৃত্যু, নতুন করে ১২ হাজার ৩৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:১৭
এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী
১৪:১০
জাতীয় পার্টির পাল্টা কমিটি : রওশন এরশাদ আজীবন চেয়ারম্যান, বিদিশা এরশাদ ও সাদ এরশাদ কো-চেয়ারম্যান, কাজী মামুনুর রশিদ মহাসচিব; ঘোষণা এরিক এরশাদের
১৩:৪৮
পারিবারিক কারণে আজই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম
এইমাত্র
১৩ জুলাই ২০২১
১৭:১৫
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০৩ জনের মৃত্যু, এ নিয়ে ১৬ হাজার ৮৪২ জনের মৃত্যু, নতুন করে ১২ হাজার ১৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:০৯
করোনাভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্থ নিম্নআয়ের মানুষের সহায়তায় তিন হাজার দুই'শ কোটি টাকার পাঁচটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:৩৬
যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে সারা দেশে বসবে কোরবানির পশুর হাট : স্থানীয় সরকারমন্ত্রী
১১:৪৯
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি; ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ
১১:২৮
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কামাল উল আলমকে চেয়ারম্যান করে ১০ সদস্যের পিপলস লিজিংয়ের নতুন পরিচালনা পর্যদ হাইকোর্টের; ৩০ দিনের মধ্যে গ্রাহকদের ডাউনপেমেন্ট পরিশোধ করার নির্দেশ
এইমাত্র
১২ জুলাই ২০২১
১৯:২৭
অর্ধেক আসন ফাঁকা রেখে ১৫ জুলাই থেকে চলবে ট্রেন, টিকিট বিক্রি হবে অনলাইনে, বন্ধ থাকবে কাউন্টার : রেলমন্ত্রী
১৯:২৭
১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার, ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে, আগামীকাল প্রজ্ঞাপন : তথ্য অধিদপ্তর
১৭:৩৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২২০ জনের মৃত্যু, এ নিয়ে ১৬ হাজার ৬৩৯ জনের মৃত্যু, নতুন করে ১৩ হাজার ৭৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:২৮
কোরবানির ঈদ ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে চলমান বিধিনিষেধ শিথিলের চিন্তাভাবনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
১৬:০০
রাজধানীতে অস্থায়ী ১৯টি কোরবানির পশুর হাট ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত ঢাকার দুই সিটি করপোরেশনের
১৫:৩৫
খালেদা জিয়া গৃহবন্দি নন, তিনি আসামি- এ সংক্রান্ত যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদনটি সঠিক নয় : পররাষ্ট্রমন্ত্রী; টিকা সরবরাহ অব্যাহত রাখতে চীনের আশ্বাস
১৪:১৪
খেলার মাঠ দখল করে কল্যাণপুর হাউজিং এস্টেটে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ভবন নির্মাণের উদ্যোগের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
