এইমাত্র
০২ সেপ্টেম্বর ২০২১
১৯:৪০
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক ও এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহিমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার
১৮:৫৭
চট্টগ্রামের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আটক ৭
১৮:১৪
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৩০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি; নতুন করে আরও তিনজনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:২৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের মৃত্যু, এ নিয়ে ২৬ হাজার ৩৬২ জনের মৃত্যু, নতুন করে তিন হাজার ৪৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ সাত হাজার ১১৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:০৮
কুমিল্লা-৭ আসনে উপনির্বাচনের ভোট ৭ অক্টোবর; এ ছাড়া ষষ্ঠ ধাপে স্থগিত হওয়া নয় পৌরসভা এবং প্রথম ধাপে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬১টি ভোট হবে ২০ সেপ্টেম্বর
১৩:১৭
১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী; প্রতি মাসে দুই কোটি করে আগামী তিন মাসে ছয় কোটি টিকা আসবে
১৩:০১
দুর্নীতির মামলায় সাবেক ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের জামিন বাতিল : হাইকোর্ট; ২০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ, যেকোনো আদেশ প্রকাশ্য আদালতে দিতে বিচারকদের নির্দেশ হাইকোর্টের
১১:৫১
দ্রুত স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী
০৯:১৬
বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে দেশে আনা হয়েছে
০৯:০১
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এইমাত্র
০১ সেপ্টেম্বর ২০২১
১৮:৩২
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সহজেই সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। স্কোর : নিউজিল্যান্ড ৬০/১০ ও বাংলাদেশ ৬২/৩
১৮:২৪
বিসিবি পরিচালক হতে পারি, তবে সভাপতি নাও হতে পারি, নির্বাচন উন্মুক্ত রাখতে চাই : নাজমুল হাসান পাপন
১৭:৩৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের মৃত্যু, এ নিয়ে ২৬ হাজার ২৭৪ জনের মৃত্যু, নতুন করে তিন হাজার ৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ তিন হাজার ৬৮০ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:১২
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ
১৫:৩৫
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের
১৩:২২
টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে বিবেচনায় না রাখার জন্য বোর্ড সভাপতি ও প্রধান নির্বাচককে জানিয়েছেন তামিম ইকবাল
১২:২৯
বিমানের পাইলট আতাউল কাইউম নওশাদের মরদেহ আগামীকাল ভারত থেকে আনা হবে : বিমান প্রতিমন্ত্রী
১২:২৯
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক লেফটেন্যান্ট কর্নেল শহিদ উদ্দিন খান ও তাঁর স্ত্রীর ১০ বছর করে কারাদণ্ড, দুজন খালাস
১২:২৮
যেখানে জিয়াউর রহমানকে কবর দেওয়া হয়নি, সেখানে মাজার বানিয়ে সম্মান জানানো জাতির সঙ্গে মিথ্যাচার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
১১:২৭
এতদিন পর জিয়াউর রহমানের লাশ নিয়ে প্রশ্ন তোলা জাতির জন্য দুর্ভাগ্যজনক : মির্জা ফখরুল
