এইমাত্র
২১ সেপ্টেম্বর ২০২১
১৩:৫৪
অস্বচ্ছতার প্রমাণ পাওয়ায় মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার নিয়োগ কার্যক্রম বাতিল, আবার পরীক্ষা নেওয়া হবে
১১:৪৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এইমাত্র
২০ সেপ্টেম্বর ২০২১
১৭:৫৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ২৫১ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৫৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:৩৭
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় দুইজনের মৃত্যু দুঃখজনক, এ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে : ইসি সচিব
১৫:৫৮
গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত, এর মধ্যে ২১১ জন ঢাকায় এবং ৬৪ জন ঢাকার বাইরে; মোট মৃত্যু ৫৯ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:১৮
রাজধানীর রামপুরা থানার নাশকতার মামলায় বিএনপিনেতা আমানউল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের বিচার শুরু
১২:৪০
নির্বাচনি সহিংসতায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় দুজন নিহত, চার জন গুলিবিদ্ধসহ ১২ জন আহত
১২:২১
অস্ত্র আইনের দুটি ধারায় ১৫ বছর করে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত, তবে সাজা একই সময়ে হওয়ায় তাঁকে ১৫ বছর কারাভোগ করতে হবে
১১:৩৬
ই-কমার্স রেগুলেটরি অথরিটি চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর রিট
এইমাত্র
১৯ সেপ্টেম্বর ২০২১
১৭:২৮
গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত, এর মধ্যে ১৮৪ জন ঢাকায় এবং ৫৭ জন ঢাকার বাইরে; মোট মৃত্যু ৫৯ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:১১
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ২২৫ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৩৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫৬
রাজারবাগ দরবার শরিফের সব সম্পদের বিষয়ে তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
১৩:৪৪
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
১৩:০৯
বাংলাদেশ চাইলে নির্বাচন পদ্ধতিতে সহায়তা দেবে জাতিসংঘ, বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে : বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো
১১:৪৯
দুদকের মামলায় বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক কারাগারে, সাক্ষ্যগ্রহণ ২২ সেপ্টেম্বর
১১:৩১
পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ২১ নভেম্বর
এইমাত্র
১৮ সেপ্টেম্বর ২০২১
১৮:১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর গ্রন্থাগার ও ৫ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হবে : সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত
১৭:২০
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ১৮২ জনের মৃত্যু, নতুন করে ১ হাজার ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৪৬
দিনাজপুরে মসজিদ থেকে আটক তাবলিগ জামাতের ৪৩ জনের মধ্যে সাতজনকে জঙ্গি সন্দেহে ঢাকায় প্রেরণ, ১১ জনের পাঁচ দিনের রিমান্ডের আবেদন এবং ২৫ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ
১৪:০৯
১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
