এইমাত্র
০৪ জানুয়ারি ২০২২
১৫:১৪
ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় নৌপরিবহণ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জমা, যারাই দায়ী হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা : নৌপরিবহণ প্রতিমন্ত্রী
১৫:০৪
ওমিক্রন রোধে সাত দিনের মধ্যে বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নের কাজ সম্পন্ন হবে, ২০ হাজার শয্যা প্রস্তুত আছে, অক্সিজেনসহ অন্যান্য সুবিধা বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী
১৩:২৮
চট্টগ্রাম বিমানবন্দর থেকে রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেল স্থাপনের পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার, দেশে কেউ যেন গৃহহীন না থাকে তা নিশ্চিত করতে পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ; ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকার ১০টি প্রকল্প একনেকে অনুমোদন
এইমাত্র
০৩ জানুয়ারি ২০২২
১৭:৫৯
হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় এসপি, ওসিসহ ৫৪ পুলিশের বিরুদ্ধে বিএনপির করা মামলা খারিজ করে দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
১৭:০১
দেশে নভেল করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৮১ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৪১
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর নেই; নতুন করে আরও ২৯ জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে ২৫ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:২৬
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি; নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা তৈমূর আলম খন্দকারের
১১:৫৮
চলতি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারপ্রতি দাম ৫০ টাকা কমে ১১৭৮ টাকা নির্ধারণ : এনার্জি রেগুলেটরি কমিশন
০৯:৫০
২৩ জানুয়ারি পর্যন্ত জাপানি দুই শিশু মায়ের হেফাজতে থাকবে : আপিল বিভাগ
এইমাত্র
০২ জানুয়ারি ২০২২
২১:১০
কক্সবাজার শহরের সার্কিট হাউস রোডে বিএনপি-যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে ১৪৪ ধারা জারি
১৮:৪৪
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর নেই; নতুন করে আরও ১১ জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় সাতজন ও ঢাকার বাইরে চারজন : স্বাস্থ্য অধিদপ্তর
১৮:০৭
লিওনেল মেসিসহ পিএসজির চার তারকা ফুটবলার করোনায় আক্রান্ত, তাঁরা আইসোলেশনে
১৭:২০
দেশে নভেল করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৭৭ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৩৯
কাকে বিদেশ পাঠানো হবে কি হবে না, এটা সরকারের অগ্রাধিকারের তালিকায় নেই, জনগণকে সেবা দেওয়াই বড় বিষয় : আইনমন্ত্রী
১২:৩৯
বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত
১২:৩৯
বিএনপির জেলা সমাবেশে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে ক্ষমতাসীনেরা : মির্জা ফখরুল
১১:৪২
দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে, সুফল পেতে শুরু করেছে মানুষ, দেশের মানুষের ভাগ্যোন্নয়নই প্রধান লক্ষ্য, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই বিবেচ্য বিষয় : স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ উদ্যাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
০১ জানুয়ারি ২০২২
১৮:৪৪
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৪ জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় ২ জন ও ঢাকার বাইরে ২ জন; নতুন বছরের প্রথম দিনে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি : স্বাস্থ্য অধিদপ্তর
১৮:০৭
দেশে নভেল করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৭৬ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:১৪
গাজীপুরের কালিয়াকৈরে নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
