এইমাত্র
১২ ফেব্রুয়ারি ২০২২
১৪:০৩
স্বাস্থ্যবিধি মেনে ২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপত্তি নেই : স্বাস্থ্যমন্ত্রী
১২:৫৮
কোনো ব্যক্তির নাম প্রস্তাব করা হয়নি, তবে সরকারের সুবিধা পাওয়া কেউ যাতে নিয়োগ না পায় সে আহ্বান জানানো হয়েছে : সার্চ কমিটির সঙ্গে বৈঠকের পর বিশিষ্টজনেরা
১১:১৫
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক চলছে
এইমাত্র
১১ ফেব্রুয়ারি ২০২২
২০:০৭
শিক্ষামন্ত্রীর সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক শেষ। উপাচার্য অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি : শিক্ষামন্ত্রী
১৮:১৭
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) পদে নিয়োগের জন্য ২৪টি রাজনৈতিক দল ও ছয়টি পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নামের সুপারিশ এসেছে। ই-মেইল ও টেলিফোনে দেশ ছাড়াও বিদেশ থেকে সুপারিশ এসেছে : মন্ত্রিপরিষদ বিভাগ
১৬:৫৮
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত ৫ হাজার ২৬৮ জন; শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:১৯
সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবি’র আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের বৈঠক শুরু
১২:৫৩
মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির কাছে নতুন নির্বাচন কমিশন গঠনে নাম জমা দিয়েছে আওয়ামী লীগ
১২:৪২
সার্চ কমিটিতে সরকার যাঁদের নাম দেবে, তাঁরাই নির্বাচন কমিশনে আসবেন, এ নিয়ে বিএনপি মাথা ঘামাচ্ছে না : ড. খন্দকার মোশাররফ হোসেন
১২:২৮
ঢাবি’র প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু
১১:২৯
করোনায় আক্রান্তের সংখ্যা কমছে, শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : সিলেটে শিক্ষামন্ত্রী
এইমাত্র
১০ ফেব্রুয়ারি ২০২২
১৭:২২
উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল আগামী রোববার প্রকাশ করা হবে : শিক্ষা মন্ত্রণালয়
১৬:৪৬
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত ৭ হাজার ২৬৪ জন; শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:১৯
নির্বাচন কমিশন গঠনে আলোচনার জন্য ৬০ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে সার্চ কমিটির চিঠি; এর মধ্যে আছেন-ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সাংবাদিক মাহফুজ আনাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অধ্যাপক ড. মুনতাসির মামুন, ড. শাহদীন মালিক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. আসিফ নজরুল
১৩:৫২
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান গ্রেপ্তার, দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৩:০১
দেশে করোনা শনাক্তের ৮৮ শতাংশই বর্তমানে ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত : বিএসএমএমইউ; করোনাভাইরাসের ৯৩৭টি জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফল
১২:৫৯
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আজ নাম পাঠাবে আওয়ামী লীগ : কৃষিমন্ত্রী
১২:২১
৭৫ শতাংশের বেশি মানুষ টিকা নেওয়ার কারণে তৃতীয় ঢেউ চলাকালীন হাসপাতালে রোগীর চাপ কম : স্বাস্থ্যমন্ত্রী
১১:২১
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি
১১:০১
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যেরা যাতে মানসম্পন্নভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে ব্যবস্থা করেছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; দেশের উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, সেজন্য সবাইকে সহযোগিতার আহ্বান
